বাংলাদেশ

খ্রিস্টান ব্যবসায়ী, বৌদ্ধভিক্ষু হত্যায় আইএসের দায় স্বীকার

খ্রিস্টান ব্যবসায়ী, বৌদ্ধভিক্ষু হত্যায় আইএসের দায় স্বীকার

খ্রিস্টান ধর্মাবলম্বী ব্যবসায়ী সুনীল গোমেজকে হত্যার দায় স্বীকার করেছে
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

রোববার নাটোরের বড়াইগ্রামের বনপাড়া এলাকার এই
ব্যবসায়ীকে হত্যার পাঁচ ঘণ্টার মাথায় আইএসের ‘সংবাদ সংস্থা’ আমাক এই খবর
প্রচার করছে। এছাড়াও জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা ‘সাইট
ইন্টেলিজেন্স গ্রুপ’ নিজেদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে।

গত মাসে বান্দরবানে একজন বৌদ্ধভিক্ষুকে হত্যার সাথেও আইএস জড়িত ছিল বলে একই বিবৃতিতে দাবি করে।

পুলিশ জানিয়েছে, নাটোরের বড়াইগ্রাম উপজেলার মুদি দোকানি সুনীল গোমেজকে তার ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে অবস্থানরত অবস্থাতেই কুপিয়ে হত্যা করে আততায়ীরা। রোববার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।খ্রিস্টান ব্যবসায়ী, বৌদ্ধভিক্ষু হত্যায় আইএসের দায় স্বীকার

এর আগে চলতি বছরের গোড়ার দিকে কুড়িগ্রামে একজন ধর্মান্তরিত খ্রিস্টানকে হত্যার দায়ও স্বীকার করে আন্তর্জাতিক এই জঙ্গি সংগঠনটি। আর গত জানুয়ারিতেই ঝিনাইদহে আরেকজন ধর্মান্তরিত খ্রিস্টানকেও হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গেও আইএস জড়িত ছিল বলে তাদের দাবি। এর বাইরেও কয়েকটি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে এ জঙ্গি গোষ্ঠি।

তবে সরকার বরাবরই দেশটিতে আইএসসহ যেকোনো বিদেশি জঙ্গি সংগঠনের উপস্থিতির কথা নাকচ করে আসছে।

বিষয়:আইএস জঙ্গি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…