চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে করোনায় প্রথম মৃত্যুর এক বছর

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৪:৪১ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২১
সম্পাদকীয়
A A
করোনাভাইরাস

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর এক বছর পূর্ণ হলো আজ ১৮ মার্চ। প্রথম করোনা সংক্রমণ চিহ্নিত হয়েছিলো গত বছরের ৮ মার্চ আর প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছিলো ঠিক তার ১০ দিন পর। সেই পথ ধরে আজকে পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে আট হাজার ৬২৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ছয় হাজার ৫২১ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৫ দশমিক ৬১ শতাংশ এবং দুই হাজার ১০৩ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৪ দশমিক ৩৯ শতাংশ।

প্রথম যিনি করোনায় মারা গিয়েছিলেন, তিনি ৭০ বছর বয়সী একজন পুরুষ ছিলেন। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি তার হার্টে স্টেন্ট পরানো ছিল। ধারণা করা হয় বিদেশ ফেরত কোনো আত্মীয়ের মাধ্যমে তিনি সংক্রমিত হয়েছিলেন। গত বছর ১৮ মার্চ মাত্র ১০টি নমুনা পরীক্ষা করা হয়েছিলো আর তাতে পজিটিভ হয়েছিলেন ৪ জন। সেই অবস্থা থেকে বর্তমানে গড়ে প্রায় ১৫ হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে।

করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পরে করোনা চিকিৎসা বা ব্যবস্থাপনায় যথাযথ উপকরণের অভাব, স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ, হাসপাতালে সেবার অভাব, জরুরি সেবা নিশ্চিতে ব্যাপক দুর্বলতার পাশাপাশি একের পর এক দুর্নীতির খবরও গত এক বছরে মূলত সরকারি স্বাস্থ্য খাতের বেহাল দশাকেই তুলে ধরেছে। তবে এই পরিস্থিতির অনেকটাই পরিবর্তন হয়েছে বলা যেতে পারে। তাছাড়া আক্রান্ত ও মৃত্যুর তুলনায় সুস্থতার হারও অনেক বেশি। ১৮ মার্চ পর্যন্ত শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৬৪ হাজার ৯৩৯ জন। আর মোট পাঁচ লাখ ১৭ হাজার ৫২৩ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৬১ শতাংশ। এছাড়া দেশে করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়া মানুষের সংখ্যা প্রায় অর্ধকোটি। এগুলো অবশ্যই ইতিবাচক।

দীর্ঘ একবছর হলো দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান (কওমি মাদ্রাসা ছাড়া) বন্ধ রয়েছে। যেকোনো সময় তা খুলে দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া দেশের সব প্রতিষ্ঠান ও জনজীবন স্বাভাবিক রয়েছে।

করোনা গত ২/৩ মাস হলো বেশ নিয়ন্ত্রণে আসলেও গত সপ্তাহ থেকে শনাক্ত ও মৃত্যুর ঘটনা হঠাৎ করে বেড়ে গেছে। যুক্তরাজ্যের নতুন ধরণের করোনা দেশে প্রবেশ করেছে, তাছাড়া জনগণ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে যথেষ্ট উদাসীনতা দেখাচ্ছে। সবমিলিয়ে পরিস্থিতি বেশ অবনতি হয়েছে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। আমাদের আশাবাদ, বিভিন্ন কর্তৃপক্ষ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন এবং সর্বোপরি সাধারণ জনগণ স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসভ্যাকসিনসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT