চিত্রনায়িকা শাবানা দেশে এসেছেন। স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত প্রথম সিনেমা ‘ওরা ১১ জন’–এর শিল্পী ও কলাকুশলীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে বিএফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। আগামী বৃহস্পতিবার এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।
মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আজ মঙ্গলবার শাবানা ম্যাডামকে আনুষ্ঠানিক ভাবে আমন্ত্রণ জানানো হবে।’
জানা গেছে, যুক্তরাষ্ট্র প্রবাসী এই অভিনেত্রী বছর দেড়েক পর ঢাকায় এসেছেন। মাসখানেক দেশে থাকবেন।
এবার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ আয়োজনে আজীবন সম্মননা পাচ্ছেন ফেরদৌসী রহমান ও শাবানা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন যাবৎ চলচ্চিত্র থেকে দূরে আছেন শাবানা।







