জন্মের পর এই প্রথম বাবার বাড়ি আসলো সাকিব-আল হাসানের রাজকন্যা। শনিবার মা শিশিরের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসেন এ রাজকন্যা।
ঢাকায় ফিরে সাকিব উম্মে আল হাসান তার অফিসিয়াল ফেসবুক একটি পোস্ট দিয়েছেন। লিখেছেন: আমার সুখ, শান্তি এবং স্তম্ভ সবকিছুই আমার স্বামী।
জন্মের পর থেকে বিদেশ বিভূঁইয়েই বসবাস করছিলো শিশির। একটু একটু করে সময় পেরিয়ে বেশ খানিকটা বড় সময় নিয়ে দেশে ফিরলেন তারা।
গত ৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে কন্যা শিশুর বাবা-মা হন সাকিব-শিশির দম্পতি। এরপর পরই খেলার জন্য সাকিব দেশে ফিরলেও, রাজকন্যাকে নিয়ে এই প্রথম দেশে ফিরলেন শিশির।






