চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইন মার্কেটপ্লেসের শীর্ষে থাকার দাবি বিক্রয় ডট কমের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

নিজেদের বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম দাবি করেছে স্থানীয় সব অনলাইন কেনা-বেচার ওয়েবসাইটের মধ্যে শীর্ষে রয়েছে প্রতিষ্ঠানটি। সোমরা এমবিএল লিমিটেড পরিচালিত ‘অনলাইন ব্র্যান্ড হেলথ: মার্কেট রিসার্চ রিপোর্ট’ নামের একটি এক গবেষণা ফলাফলে ভিত্তিতে এই দাবি করেছে বিক্রয় ডট কম।

এই গবেষণায় ২ হাজার ৪০০ জন ইন্টারনেট ব্যবহারকারীর ওপর সম্প্রতি একটি জরিপ পরিচালিত হয়। ঢাকায় ৭০শতাংশ, চট্টগ্রামে ২০শতাংশ এবং সিলেটে ১০ শতাংশ মিলিয়ে মোট ২ হাজার ৪০০ জন এই জরিপ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জরিপে অংশগ্রহণকারীদের বয়সসীমা ১৮ থেকে ৪০ বছর, যাদের সবাই নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন।

বিক্রয় ডট কমের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী জরিপের ফলাফলে দেখা যায়, দেশের অনলাইন মার্কেটপ্লেস হিসেবে টানা তিন বছর ধরে মানুষের পছন্দের শীর্ষে আছে বিক্রয় ডট কম। আন্তর্জাতিক ওয়েবসাইটগুলোর মধ্যে টপ অব মাইন্ড শেয়ারে এ অবস্থান চতুর্থ, শীর্ষে আছে ফেসবুক এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে যথাক্রমে গুগল ও ইউটিউব। ফেসবুক, গুগল ও ইউটিউবের পর বিক্রয় ডট কম। ৬৯ শতাংশ মানুষেরই অনলাইন সাইটগুলোর মধ্যে প্রথম পছন্দ বিক্রয় ডট কম।

Banglabid

জরিপ বলছে, মোবাইল ফোন বেচা-কেনার ক্ষেত্রে বাজারে বিক্রয় ডট কম-এর একচ্ছত্র আধিপত্য বজায় রয়েছে। অনলাইন মার্কেটের বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ৭৫ শতাংশ জরিপে অংশগ্রহণকারীর প্রথম পছন্দ হচ্ছে মোবাইল-ট্যাবলেট, ১৯ শতাংশের ল্যাপটপ, ১০ শতাংশের গাড়ি, ৫ শতাংশের চাকরি এবং ১ শতাংশের পছন্দ প্রোপার্টি ক্যাটাগরি।

এ বিষয়ে বিক্রয় ডট কম-এর হেড অব মার্কেটিং এন্ড অ্যাড সেলস ঈশিতা শারমিন বলেন: সোমরা এমবিএল-এর এই জরিপ প্রতিবেদনের ফলাফল আমাদের গ্রাহকদের প্রতি আরও দায়বদ্ধ করেছে। বিক্রয় সকল কর্মকা- পরিচালনার ক্ষেত্রে সবসময় গ্রাহকদের কথা বিবেচনায় রাখে। এর ফলে এটা সহজেই অনুমেয় যে, গত কয়েক বছরের প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের সন্তুষ্ট করতে পেরেছি- যা এই জরিপের ফলাফলেই প্রকাশ পেয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, এই গবেষণা কার্যটি আগামীতে নির্ভরযোগ্য ক্রয় ও বিক্রয় সেবা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের অনলাইন কেনাবেচা সংক্রান্ত সকল বাধা দূর করতে আমাদের সাহায্য করবে।

তিনি আরও বলেন, “আশা করছি ক্রমাগত সেবার মান উন্নয়নের পাশাপাশি সামনের দিনগুলিতে আমরা গ্রাহকদের জন্য আরও নতুন কিছু উপহার দিতে পারবো”।

Reneta

ব্র্যান্ড হিসেবে অবস্থান পর্যালোচনা করার জন্য বিক্রয় ডট কম প্রতিবছর এ ধরণের গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকে। একই লক্ষ্যে এবছরও বিক্রয়-এর প্রধান ক্যাটাগরিগুলো যেমন- গাড়ি, প্রোপার্টি, ইলেক্ট্রনিকস পণ্য এবং চাকরি ইত্যাদি সর্ম্পকে একটি পূর্ণাঙ্গ ধারণা পেতে এই গবেষণা কার্যক্রমটি পরিচালনা করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনলাইন কেনা-বেচা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিটি নির্বাচন: সিলেটে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা

পরবর্তী

ওবায়দুল কাদের বিপদে পড়ে দৌড় শুরু করেছেন: মোশাররফ

পরবর্তী

ওবায়দুল কাদের বিপদে পড়ে দৌড় শুরু করেছেন: মোশাররফ

জিম্বাবুয়ে ক্রিকেটারদের বেতনের ব্যবস্থা করবে আইসিসি

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT