প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে বর্তমানে আরো ৫ থেকে ৬ মাসের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে। চিন্তার কিছু নেই মন্তব্য করে তিনি বলেছেন, ভবিষ্যতের কথা চিন্তা করেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। গরীব মানুষের কষ্ট লাঘবে কম দামে নিত্যপণ্য সরবরাহসহ নানা পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।






