চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে আজ স্বাধীনতার চেতনা ও গণতন্ত্র নেই: বিএনপি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১২:১২ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৮
রাজনীতি
A A

দেশে আজ স্বাধীনতার চেতনা ও গণতন্ত্র নেই মন্তব্য করে চেয়াপার্সন খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তি দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি।

সোমবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুস্পার্ঘ অর্পণ শেষে এই দাবি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, দেশে আইনের শাসন নেই বলেই আজ এ অবস্থা। গণতন্ত্রহীন একটি রাষ্ট্র বাংলাদেশ। গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু আজ দেশে গণতন্ত্র অবরুদ্ধ। গণতন্ত্র ফিরিয়ে আনতে লড়াই করতে হচ্ছে। যদি দেশে গণতন্ত্র থাকতো তাহলে আমাদের নেত্রীকে জামিন পাওয়ার পরও জেলে থাকতে হতো না।\

‘‘আজকের এই দিনে খালেদা জিয়াসহ কারাগারে থাকা সব নেতা-কর্মীদের অবিলম্বে মুক্ত করার জন্য আমরা আন্দোলনের শপথ গ্রহণ করছি”-বলেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, দুর্ভাগ্যের কথা, আজকে এত দিন পরেও আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করতে হচ্ছে একটা কারা আবরণের মধ্য দিয়ে। আজকের এই স্বাধীনতা দিবসে দেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, দেশের গণতন্ত্রের মাতা কারারুদ্ধ হয়ে আছেন।

Reneta

তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্র করে খালেদা জিয়াসহ দল ও অঙ্গ-সংগঠনের হাজারো নেতা-কর্মীকে কারারুদ্ধ রাখা হয়েছে। গণতন্ত্রের সব প্রতিস্থান ধ্বংস করে দেওয়া হয়েছে। মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকারসহ সব অধিকার হরণ হয়ে গেছে।

মিথ্যা মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচন-রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র চলছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘আন্দোলনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করব।’

বেলা ১১টায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে পুস্পার্ঘ অর্পণ করেন ফখরুল। এসময় উপস্থিত ছিলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. মঈন খান প্রমুখ।

এর আগে সকাল পৌনে ১০টায় জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিস্বাধীনতা দিবস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

স্বাধীনতা দিবসে যুদ্ধশিশু এবং অন্যান্য

পরবর্তী

দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাবিপ্রবি শিক্ষার্থী খুন

পরবর্তী
নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাবিপ্রবি শিক্ষার্থী খুন

বিএনপি স্বাধীনতা দিবসের র‌্যালি করবে ২৭ মার্চ

সর্বশেষ

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT