চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে আইএস-আল কায়েদার অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৭
রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

দেশে আইএস কিংবা আল কায়েদার অস্তিত্ব নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে দেশে তৈরি কিছু সন্ত্রাসী বাহিনী রয়েছে বলে তিনি স্বীকার করেছেন। ইতোমধ্যে আমাদের নিরাপত্তা বাহিনী তাদেরকে যথার্থভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার দুপুরে ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় সরকারি কলেজে সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  দেশের মানুষ ধার্মিক, কিন্তু ধর্মান্ধ নয়। তারা জঙ্গিবাদ পছন্দ করেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে ঐক্যবদ্ধভাবে দেশবাসী সন্ত্রাসীদের প্রতিহত করেছে। তাই পৃথিবীর অন্যান্য দেশের চাইতে বাংলাদেশ অনেক নিরাপদ।

দেশের উন্নয়ন সম্পর্কে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে বিভিন্ন কাজে নিয়োজিত কয়েক লাখ বিদেশী রয়েছেন। এটাই প্রমাণ করে দেশ এগিয়ে চলছে। দেশে এখন আর হতদরিদ্র নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে দারিদ্র্যমুক্ত হচ্ছে তা এক বিস্ময়।

এসময় শিক্ষার্থীদের  উদ্দেশে আসাদুজ্জামান খান কামাল বলেন, মাদক থেকে সকলকে দূরে থাকতে হবে। মাদক মানুষের উজ্জ্বল সম্ভাবনা ও একটি দেশকে শেষ করে দেয়। জঙ্গি ও মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের আহবান জানান মন্ত্রী।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী চরফ্যাশন সরকারি কলেজের ৪তলা নব-নির্মিত অধ্যক্ষ নজরুল ইসলাম একাডেমিক ভবনের উদ্বোধন করেন। পরে উপজেলার দুর্গম এলাকা ঢালচর ও চর কুকরি মুকরিতে ২টি পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করেন।

Reneta

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল।

কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বরিশাল রেঞ্জ ডিআইজি শেখ মো: মারুফ হাসান, জেলা প্রসাশক মো: সেলিমউদ্দিন, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আসাদুজ্জামান খান কামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন

জুন ৩, ২০২৬

ফাইনালে উঠলেও সাবধানী বাংলাদেশ, বলছেন অধিনায়ক মারিয়া

জুন ৩, ২০২৬

হাম সংক্রমণ: শিশু মৃত্যুর দায় কার

জুন ৩, ২০২৬

সেমিফাইনালের জয় শিউলি আজিমের মাকে উৎসর্গ করলেন বাটলার

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান, নতুন উচ্চতায় বাংলাদেশ

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT