চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসিনা-কামালকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: প্রধান উপদেষ্টা

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৬:৫২ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
শেখ হাসিনা ও খালেদা জিয়া একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে সরকার আইনি প্রক্রিয়া অনুসরণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। 

ভাষণে তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে একটি মামলার রায় ঘোষণা করেছে। ওই রায়ে গণঅভ্যুত্থানকালে সংঘটিত নির্বিচার হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা হিসেবে পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

প্রধান উপদেষ্টা জানান, বিচারিক রায়ের ধারাবাহিকতায় অভ্যুত্থানের পর দেশত্যাগকারী শেখ হাসিনা এবং একই মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে।

তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কাউকেই আইনের ঊর্ধ্বে রাখা হবে না। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি যত ক্ষমতাধরই হোক না কেন, তাকে অবশ্যই বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

Reneta

প্রধান উপদেষ্টা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ভাষণে তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, প্রতিশোধ নয়- বরং ন্যায়বিচার ও আইনের শাসনের ভিত্তিতেই নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনশাসনআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালআসাদুজ্জামান খান কামালজাতীয় রাজনীতিজুলাই গণঅভ্যুত্থানপলাতক নেতাপ্রধান উপদেষ্টাবিচার প্রক্রিয়াবিজয় দিবস ২০২৫শেখ হাসিনাসরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

দেশকে সুন্দর রাখতে কী করতে বললেন প্রধানমন্ত্রী?

আগস্ট ৩, ২০২৬

‘কথা দিলাম তোমার ছবি করব’- শাকিবকে ববিতা

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অস্টটা’র ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ উদ্যোগের যাত্রা শুরু

আগস্ট ৩, ২০২৬

পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT