চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ প্রক্রিয়া শুরুর ইঙ্গিত প্রেস সচিবের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

জুলাই মাসের গণহত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে ভারত থেকে পলাতক আসামিদের প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ ২৮ নভেম্বর শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে শফিকুল আলম জানিয়েছেন, ভারতের সঙ্গে যোগাযোগের পর জানা গেছে, বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে এবং প্রথম ধাপে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে।

প্রেস সচিব আরও লিখেছেন, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই গণহত্যার মামলায় অভিযুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বকে বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ভারতের পক্ষ ইতিমধ্যেই জানিয়েছে, মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যর্পণ বিষয়ে তারা আমাদের অনুরোধ খতিয়ে দেখছে।

শফিকুল আলম বলেছেন, কামাল বা অন্যান্য পালিয়ে থাকা নেতারা যতই অর্থ ব্যয় করুক না কেন, জবাবদিহি থেকে চিরতরে পালানো সম্ভব নয়। আমরা যদি জাতি হিসেবে জুলাই গণহত্যার শিকারদের জন্য এবং আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে মনোনিবেশ করি, তাহলে দায়ীদের পরিণতি এড়ানো ক্রমেই কঠিন হয়ে উঠবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এটা কামালকে দিয়ে শুরু হবে এবং তারপর…। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি জুলাই মাসের গণহত্যার দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আসাদুজ্জামান খান কামালপ্রেস সচিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দুই হাজার টাকার জন্য গলা কেটে হত্যা: মা-ছেলে আটক

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

খলিলুর রহমানকে জাপান দূতাবাসের অভিনন্দন

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন লে. জেনারেল মিনহাজুল আলম

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে: ট্রাম্প

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT