চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশের স্বার্থে’ রুবেলকে বাইরে রাখছে আবাহনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সাইড স্ট্রেইনে চোট পাওয়ায় ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে পারছেন না রুবেল হোসেন। পাঁচ ম্যাচ ধরে এ পেসারকে পাচ্ছে না আবাহনী। সোমবার থেকে শুরু হতে যাওয়া সুপার লিগের ম্যাচেও তাকে পাওয়া যাবে কিনা সেটি অনিশ্চিত।

চলতি লিগে রুবেল সবশেষ ম্যাচ খেলেছেন গত ২৫ মার্চ, মোহামেডানের বিপক্ষে। ম্যাচে খরুচে বোলিং করার পর আর একাদশে দেখা যায়নি তাকে। পরে জানা যায় চোট পাওয়ায় দলের সেরা পেসারকে খেলাতে পারছে না আবাহনী।

আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন জানালেন, রুবেল পুরোপুরি ফিট না হলে খেলানোর ঝুঁকিও নেবে না তারা। কেননা সামনেই বিশ্বকাপ, আর রুবেল সে দলের সম্ভাব্য সদস্য।

‘যেহেতু ওর সাইড স্ট্রেইনে চোট, আর ফাস্ট বোলারের সাইড স্ট্রেইন খুবই গুরুত্বপূর্ণ। যখন বল করবে তখন এই জায়গায় চাপ পড়বে বেশি। আমিও চাই না ও হালকা ফিট হয়ে খেলুক। যদি সুস্থ হয়ে পুরোপুরি ফিট হয়ে খেলতে চায়, তাহলে খুবই ভালো। যদি না হয় তাহলে আমরাও জোর করব না খেলার জন্য। আমি চাইবো না। রুবেল বাংলাদেশের জন্য অনেক বড় সম্পদ।’

সেরা দল গড়েও এবার স্বস্তিতে নেই আবাহনী। শেষ দুই ম্যাচ হেরে তারা চলে এসেছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। অথচ প্রিমিয়ার লিগের শুরু থেকে নবম রাউন্ড পর্যন্ত আকাশী-নীলরা ছিল শীর্ষেই।

সোমবার থেকে শুরু হচ্ছে সুপার লিগ। মিরপুরে আবাহনীর প্রতিপক্ষ তাদের পেছনে থাকা প্রাইম দোলেশ্বর। রুবেলকে তার দল ভীষণ মিস করলেও সামনে বিশ্বকাপ বলেই জোর করে খেলানোর সুযোগ নেই।

Reneta

এদিকে আঙুলের চোট কাটিয়ে সেরে উঠেছেন মেহেদী হাসান মিরাজ। রোববার করেছেন ব্যাটিং-বোলিং অনুশীলন। এক ম্যাচ বাইরে থাকার পর আবার ফিরছেন আবাহনীকে টেনে ওপরে তোলার মিশনে। খালেদ মাহমুদ জানিয়েছেন রুবেল ছাড়া দলের সবাই খেলার জন্য ফিট।

‘সবাই মোটামুটি ফিট। শুধু রুবেল বাদে। রুবেল এখনো বোলিং করেনি। আমরাও রুবেলকে কোনো রকম জোর দিচ্ছি না। এতবছর যখন খেলছে, সে নিজের প্রতি সৎ। যখনই তৈরি হবে, তখন খেলবে। সামনে বিশ্বকাপ আছে, সেটাও আমাদের জন্য চিন্তার বিষয়। বাংলাদেশ বিশ্বকাপে খেলবে, এটা ক্লাব ক্রিকেট না, এটা দেশের ব্যাপার। গুরুত্ব বাংলাদেশের দিকেই যাবে। এখন যতটুক পারি বিশ্রাম দিয়ে, যদি সে বল করে ফিট মনে করে, ফিজিও যদি সবুজ সংকেত দেয়, তাহলে খেলবে। না হলে পরের ম্যাচে খেলতে পারবে কিনা; আমার সন্দেহ আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনীরুবেললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT