চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সমর্থনে লর্ডসের মাঠে জয়া-বাবু-ভাবনা 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ০৫, জুলাই ২০১৯
বিনোদন
A A

লর্ডসে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হয়েছে চলতি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের শেষ ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আর এই ম্যাচটি মাঠে বসে সরাসরি দেখতে সম্প্রতি ইংল্যান্ড উড়ে গেছেন দেশের ছোট ও বড় পর্দার তিন তারকা!

দেশের সমর্থনে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি সরাসরি মাঠে বসে দেখছেন জয়া আহসান, ফজলুর রহমান বাবু ও আশনা হাবিব ভাবনা। লর্ডসের মাঠে প্রবেশের আগে এই তিন তারকা একসঙ্গে একটি ছবিও তুলেছেন। যা সোশাল মিডিয়াতে শেয়ার করেছেন ভাবনা।

এরআগে ভাবনা তার ফেসবুক ওয়ালে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটির টিকেট প্রাপ্তির পর আনন্দিত হয়ে একটি ভিডিও শেয়ার করেছিলেন।

এদিকে আইসিসির মঞ্চে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন জয়া আহসান। লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে ‘দ্য মলে’-তে হওয়া ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানেও ছিলেন তিনি। এমনকি প্রতিনিধিদের ক্রিকেট মঞ্চেও বাংলাদেশের হয়ে ব্যাট হাতে দেখা গেছে জয়াকে, দেশের আরেক প্রতিনিধি ছিলেন ক্রিকেটার আব্দুর রাজ্জাক।

উদ্বোধনী অনুষ্ঠানের পর পরই দেশে ফিরে এসেছিলেন জয়া আহসান। এরপর অংশ নিয়েছেন হাবিবুর রহমান হাবিব পরিচালিত সরকারি অনুদানে নির্মিতব্য ছবি ‘অলাতচক্র’-তে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট বিশ্বকাপ-২০১৯জয়া আহসানপাকিস্তানবাংলাদেশলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT