চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ‘সফল কর্মক্ষম প্রতিবন্ধী ব্যক্তি’ আসিফ ইকবাল চৌধুরী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৯
বাংলাদেশ
A A

চলতি বছর দেশের ‘সফল কর্মক্ষম প্রতিবন্ধী ব্যক্তি’ হিসেবে সম্মাননা পুরস্কার অর্জন করেছেন নাভানা লিমিটেডের সিনিয়র ম্যানেজার করপোরেট সেলস (টয়োটা) আসিফ ইকবাল চৌধুরী (৪১)।

গত ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি এই সম্মাননা এবং জাতীয় প্রতিবন্ধী পুরস্কার গ্রহণ করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় এ সম্মাননা পুরস্কার দেয়।

আসিফ ইকবাল চৌধুরী রংপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৯৯৩ সালে এসএসসি, ১৯৯৫ সালে এইচএসসি পাশ করে ভারতের মাদ্রাজ ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রী নিয়ে ২০০০ সালে ঢাকায় চাকরী শুরু করেন। ২০০৪ সালে নাভানা গ্রুপে যোগ দেন তিনি।

২০১৪ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে চাকরিরত অবস্থায় গাড়ি চালানোর সময় দুর্ঘটনায় পতিত হন আসিফ ইকবাল চৌধুরী। এতে তিনি মেরুদণ্ডে গুরুতর আঘাত পান এবং বুকের নিচ হতে প্যারালাইজড হয়ে যান। কিন্তু প্রবল মনোবল, ইতিবাচক চিন্তাভাবনা, দৃঢ় বিশ্বাস এবং মানসিক স্থিতিশীলতার বলে আসিফ আবার হুইলচেয়ারে তার নতুন জীবন শুরু করেন।

দেশে ফিরে এসে ২০১৭ সালের শেষে তিনি আবারও নাভানাতে যোগ দেন। ২০১৮ সালে আসিফ বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ শিশুদের স্কুল ‘প্রয়াস’ এর সাথে যুক্ত হন।

রংপুরে একটি স্পেশালাইজড প্যারালাইসিস হসপিটাল এবং রিহ্যাবিলিটেশন সেন্টার প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করার বিষয়ে প্রধানমন্ত্রীর নিকট সাহায্য চান আসিফ। প্রধানমন্ত্রী তাকে সহায়তা প্রদানের ইচ্ছে পোষণ করেছেন। 

শারীরিক অনেক প্রতিকূলতার মধ্যদিয়ে কাজ চালিয়ে যেতে চান আসিফ ইকবাল চৌধুরী।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অধ্যাপক অজয় রায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পরবর্তী

টোকিও অলিম্পিক ও কাতার বিশ্বকাপে নিষিদ্ধ রাশিয়া

পরবর্তী

টোকিও অলিম্পিক ও কাতার বিশ্বকাপে নিষিদ্ধ রাশিয়া

ফাইল ছবি

ও কথা আমি বলিনি: কাদের

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT