বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোন জবাবদিহিতা নেই বলে যা খুশি তাই করছে সরকার, দেশের মানুষের প্রকৃত আয় বাড়ছে না বরং কমছে। তাই এই সরকারকে ঝেটিয়ে বিদায় করা ছাড়া কোন উপায় নেই।
সোমবার ২১ মার্চ রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিদেশীরা ক্ষমতায় বসাবে এমন মরীচিকার পেছনে না ঘুরে বিএনপিকে তওবা করে জনমুখী রাজনীতিতে ফিরে আসার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন কথার প্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, বিএনপি বিদেশীদের কাছে কখনো ধর্না দিয়ে ক্ষমতায় আসেনি, বিএনপি জনগণের ভোটে এসেছে।







