চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের মাটিতে সাকিবের বিদায়ী ম্যাচের সম্ভাবনা কতটা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সাকিব আল হাসানের ক্রিকেটগুরু নাজমুল আবেদীন ফাহিমের পরিচয় এখন বিসিবি পরিচালকও। আগেও যেমন দেশের ক্রিকেটের নানা বিষয় নিয়ে বিশ্লেষণ করতেন, বোর্ড পরিচালক হওয়ার পরও সাংবাদিকদের অনুরোধে সমসাময়িক নানা বিষয় নিয়ে বক্তব্য রাখতে হচ্ছে তাকে। রোববার কথা বললেন শিষ্য সাকিবকে নিয়ে।

অনেকের মতো তিনিও চান সাকিবের টেস্ট ক্যারিয়ারের বিদায়টা দেশের মাটিতেই হোক। কিন্তু সে পথ যে সহজ নয় সেটিও স্বীকার করলেন নাজমুল আবেদীন।

‘অনেকের মতো আমিও চাই যে ওর মতো একজন খেলোয়াড় দেশের মাটিতে খেলা শেষ করবে। এটা একটা কালচারাল ব্যাপার আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে সে সম্ভাবনা দেখছি না, যদিও সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। যদিও ক্রিকেট বোর্ড বলেছে যে ধরনের সিকিউরিটি সাকিব চাচ্ছে, যে ধরনের নিরাপত্তা সে চাচ্ছে, সেটা ক্রিকেট বোর্ডের পক্ষে স্বাভাবিকভাবে দেওয়া সম্ভব না।’

‘সরকার হয়তো ভিন্নভাবে ভাবতেও পারে। সেটার জন্য অপেক্ষা করতে হবে। ফাইনালি সরকারের সিদ্ধান্ত কী হয়। যেকোনো স্ট্যান্ড হতে পারে যে কোনোভাবে। সেটা যৌক্তিকতা আছে। যদি সরকার বলে ওকে নিরাপত্তা দেওয়া সম্ভব না, সেটাও যুক্তিসঙ্গত হবে। আবার তার মতো একজন খেলোয়াড়কে যদি রেসপেক্টটা দিতে চাই, সেটাও যুক্তিসঙ্গত।’

অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছেন সাকিব। তার আগে নিশ্চয়তা চেয়েছেন বাংলাদেশে সিরিজ খেলে যুক্তরাষ্ট্রে ফিরতে পারবেন পরিবারের কাছে। সেইসঙ্গে আছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হিসেবে বাংলাদেশে তার নিরাপত্তার প্রশ্নও।

ঘরের মাঠে তার শেষ টেস্ট খেলার সম্ভাবনাই ক্ষীণ হয়ে আসছে ক্রমেই। তাকে হয়ত কানপুর টেস্ট খেলেই ফিরতে হবে যুক্তরাষ্ট্রে।

Reneta

কেননা রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিদায়ী ম্যাচলিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT