চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের মাটিতে সাকিবের খেলার ব্যাপারে ‘সমস্যা’ দেখছে না বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে খেলতে চাইলে সাকিব আল হাসানকে দেশে ফিরতে হবে। আওয়ামী লীগ সরকারের সাবেক এ সংসদ সদস্যের নামে হত্যা মামলা দায়ের হওয়ায় ফেরার পথটা খুবএকটা মসৃণ নয়। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চমহল থেকে সাকিবের ব্যাপারটি নমনীয়ভাবে দেখার বার্তা পাওয়া গেছে। ফলে মিরপুর ও চট্টগ্রামে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে তাকে দলে না পাওয়ার কারণ দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবের নামে হত্যা মামলা দায়ের করা হয়। তাতে তার দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশের গত ও চলতি সিরিজগুলো দেশের বাইরে হওয়ায় খেলতে সমস্যা হচ্ছে না সাকিবের। আগামী মাসেই ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ। ফেরার সিদ্ধান্তটা নিতে হবে সাকিবকেই।

ভারত সফরে থাকা বাংলাদেশ দলের প্রথম টেস্টের পর আলোচনায় এখন পরের টেস্টে সাকিবের থাকা না থাকা নিয়ে। চোটের সঙ্গে লড়াই করছেন বাঁহাতি অলরাউন্ডার। সিরিজের মাঝপথে তাই আলোচনার কেন্দ্রে কানপুর টেস্টে তার খেলা নিয়েই।

এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস সাংবাদিকদের বলেছেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন। বাংলাদেশ সরকার থেকেও পরিষ্কার বার্তা আছে, যে মামলাগুলো হয়েছে, সেগুলোতে কাউকে অন্যায়ভাবে হেনস্তা করা হবে না। সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছে। চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচনজনিত কোনো ইস্যু যদি না থাকে, এখন পর্যন্ত সাকিব আল হাসানের হোম সিরিজে না খেলার কোনো কারণ আমি দেখি না।’

কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু ২৭ সেপ্টেম্বর থেকে। এরপর রয়েছে তিন ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ। আগামী ৬, ৯ ও ১২ অক্টোবর মাঠে গড়াবে ম্যাচগুলো। এরপর সাকিব দলের সঙ্গে দেশে ফিরবেন নাকি চলে যাবেন যুক্তরাষ্ট্রে, সেটি এখনো জানানো হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দেশে ফেরাবাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT