চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের প্রেক্ষাগৃহে নতুন ছবির আকাল, চলছে না ভারতীয় ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ন ১৫, জুলাই ২০১৯
বিনোদন
A A

আমদানিতে টলিউড সুপারস্টার দেবের নতুন ছবি ‘কিডন্যাপ’ বাংলাদেশের ৫৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় গেল শুক্রবার (১২ জুলাই)। মুক্তির আগে ছবিটি নিয়ে দর্শকের কিছুটা আগ্রহ দেখা গেলেও শেষ পর্যন্ত ছবিটি গ্রহণ করেননি তারা। রাজধানী ও রাজধানীর বাইরের হলগুলোতেও দর্শক খরা তীব্র। 

আমদানি করা ছবি দর্শক না দেখলেও শুধুমাত্র হল সচল রাখতেই বাধ্য হয়ে ভারতীয় ছবি চালাচ্ছেন বলে জানিয়েছেন দেশের অধিকাংশ হল মালিকরা।

রাজধানীর সবচেয়ে অভিজাত সিনে-থিয়েটার ‘স্টার সিনেপ্লেক্স’-এ ‘কিডন্যাপ’-এর রীতিমত ভরাডুবি হয়েছে। সিনেপ্লেক্সের বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন চ্যানেল আই অনলাইনকে জানান, কিডন্যাপের অবস্থা খুব খারাপ। শুক্র-শনি-রবি এই তিনদিনে দর্শকের উপস্থিতি শতকরা ২২ ভাগ। তিনি বলেন, তিনদিনে মোট ১২ শো চলেছে। এ যাবৎকালে সবচেয়ে কম টিকেট বিক্রি হয়েছে ‘কিডন্যাপ’ ছবির।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া সুভজিৎ সরকার পিয়াস রবিবার মর্নিং শোতে (১০.৪৫ মিনিট) বলাকায় দেখেছেন ‘কিডন্যাপ’। তার ভাষ্য, এ ছবির কনসেপ্ট খুব ভালো ছিল। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বড় ধরণের ‘কিডন্যাপ’ যেভাবে হয় এটা নিয়ে গল্প। তিনি বলেন, দর্শক বেশি ছিল না। সবমিলিয়ে ৪০ জনের মতো দর্শক ছিল ওই শোতে। তবে ছবি তার কাছে ভালো লেগেছে।

রাজধানীর বলাকা সিনেমার ম্যানেজার সাজিদ আহমেদ বললেন, আশানুরূপ ব্যবসা হচ্ছে না। বলাকায় জিতের ছবি যেভাবে চলে সে তুলনায় দেবের এই ছবি দর্শক দেখছে না।

দর্শক না আসার অন্যতম কারণ হিসেবে সঠিক প্রচারণার অভাব এবং প্রতিকূল আবহাওয়াকে দায়ী করলেন বলাকা সিনেমার হলের এই কর্মকর্তা। তার ভাষ্য, প্রতি শো এভারেজ ২০-৪০ জন দর্শক নিয়ে চালাতে হচ্ছে। এরবেশি রেসপন্স নেই।

Reneta

মিরপুরের পূরবী সিনেমা হলে ‘কিডন্যাপ’-এর ৪টি করে শো চললেও সেখানকার দায়িত্বে থাকা পরেশ দত্ত চ্যানেল আই অনলাইনকে জানান, খুব খারাপ অবস্থা এই ছবির। মানুষই একেবারেই দেখছে না। হল চালু রাখতে বাধ্য হয়েই ‘কিডন্যাপ’ চালাচ্ছি।

গাজীপুরের বর্ষা সিনেমা হলে চলছে ‘কিডন্যাপ’। হলটির দায়িত্বে থাকা বুকিং এজেন্ট তরিকুল ইসলাম বলেন, শুক্রবার ভালো চলেছিল। এরপর থেকে দর্শক নেই হয়ে গেছে। কারণ, বৃষ্টি। তিনি জানান, এর আগে ‘ভোকাট্টা’ চালিয়েছিলেন। ওই ছবিও চলেনি। বলেন, কলকাতার যতবড় স্টারের ছবি হোক না কেন, এদেশের কেউ না থাকলে ওই ছবি দর্শক গ্রহণ করেনি।

কিন্তু যৌথ প্রযোজনার ছবিগুলো আবার বাম্পার ব্যবসা করেছিল বলে জানান বুকিং এজেন্ট তরিকুল ইসলাম।

সুরিন্দর ফিল্মস-এর ব্যানারে নির্মিত ছবি ‘কিডন্যাপ’ নির্মাণ করেছেন রাজা চন্দ। অভিনয় করেছেন দেব ও রুক্মিণী। সংগীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি। জানা যায়, পশ্চিমবঙ্গে ‘কিডন্যাপ’ মুক্তি পেয়েছিল গেল ঈদে। বাংলাদেশে ‘প্রেম চোর’ ছবির বিনিময়ে ‘কিডন্যাপ’ মুক্তি দিয়েছে শাপলা মিডিয়া।

কলকাতার ছবি বাংলাদেশের প্রেক্ষাগৃহে না চললেও কেন আমদানি করে আনা হয়?-এমন প্রশ্নে একাধিক আমদানিকারক জানিয়েছেন, সিনেমা হল সচল রাখতে নতুন ছবি দরকার। দেশের ছবি নেই তাই ভারত থেকে আমদানি করতে মুক্তি দিতে হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আব্বাসঈদকিডন্যাপদেবলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT