চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের প্রথম নারী উপাচার্যের তিন বছরপূর্তি

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৮:১৭ অপরাহ্ন ০২, মার্চ ২০১৭
শিক্ষা
A A

দেশের প্রথম নারী উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বৃহস্পতিবার (২ মার্চ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম তিন বছর পার করেছেন। তিন বছরপূর্তি উপলক্ষে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন বিভাগ ও সংগঠন উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

২০১৪ সালের ০২ মার্চ অধ্যাপক ড. ফারজানা ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৮তম উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। একই সাথে দায়িত্ব গ্রহণের তিন বছর পার করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন।

দায়িত্ব গ্রহণের তিন বছর পূর্তি উপলক্ষ্যে উপাচার্য ও উপ-উপাচার্য বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘সকলে একযোগে চলার মধ্য দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার চেষ্টা করছি।

দায়িত্ব গ্রহণের পর থেকে সবাই যেভাবে সহযোগিতা করেছে তাতে আমি মুগ্ধ। আমি আশা করি সামনের দিনগুলোতে এভাবেই সবাই আমার পাশে থাকবে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের মধ্যেই একটি বিশেষ সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে চাই।’

উপাচার্য ও উপ-উপাচার্য তাদের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার জন্য সরকার, স্থানীয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং বিশ্ববিদ্যায়ের উন্নয়নের ধারা অব্যহত রেখে আরও সম্মানজনক অবস্থানে নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রের সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: নারী উপাচার্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT