চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের প্রথম জিকা ভাইরাস আক্রান্ত ব্যক্তির সন্ধান

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৯:৫০ পূর্বাহ্ণ ২২, মার্চ ২০১৬
অন্যান্য, স্বাস্থ্য
A A

দেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ষাটোর্ধ্ব এই ব্যক্তির বাড়ি চট্টগ্রামে।

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধের প্রস্তুতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি আরও বলেন, আইইডিসিআর, ঢাকা মেডিকেল কলেজ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, খুলনা  মেডিকেল কলেজ ও চট্টগ্রাম  মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদের নমুনা সংগ্রহ করা হয়েছিল ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করার জন্য। সেই নমুনা বিশ্লেষণের সময় জিকা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

Banglabid

জিকা ভাইরাস নিয়ে সন্দেহ হওয়ায় ওই ব্যক্তির শরীর  থেকে সংগৃহীত নমুনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে পাঠানো হয় ১৩ মার্চ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জিকা ভাইরাস নিশ্চিত করার পর এ ব্যাপারে আজ ঘোষণা দেওয়া হলো।

শনাক্তকরণের কাজের সাথে জড়িত অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, তারা ১০৭০ জনের রক্তের নমুনা থেকে দৈব চয়ন পদ্ধতিতে ১০১ জনের নমুনা পরীক্ষা করেন। আমরা ওই একজন ছাড়া আর কোনো নমুনায় জিকা ভাইরাস পাইনি। অস্বাভাবিক আকৃতির মাথা নিয়ে শিশু জন্মের কোনো তথ্যও এই সময়ের মধ্যে আসেনি।

১৯৪৭ সালে উগান্ডায় প্রথম জিকা ভাইরাস ধরা পড়ে। এতে সচরাচর মৃত্যুর ঘটনা দেখা যায় না। তবে এর লক্ষণও সবসময় স্পষ্ট থাকে না। জিকা ভাইরাস ছোঁয়াচে নয়। তবে যৌন সংসর্গের মাধ্যমে জিকা সংক্রমণের কয়েকটি ঘটনা যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে সম্প্রতি ধরা পড়েছে।

Reneta

জিকা ভাইরাস বাংলাদেশে কীভাবে এলো সে বিষয়ে নিশ্চিত নন অধ্যাপক মাহমুদুর রহমান। হয়তো বিদেশ ভ্রমণে গিয়ে কেউ আক্রান্ত হয়েছিলেন। কিন্তু এখন তা খুঁজে বের করা সম্ভব না।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন  মোহাম্মদ নুরুল হক ও জাতীয়  রোগ পর্যবেক্ষণকারী সংস্থা আইইডিসিআর এর অধ্যাপক মাহমুদুর রহমানের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলনে জিকা প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং ঝুঁকির বিষয়গুলো তুলে ধরা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিকা ভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এমন আবেগ শুধুই আপনাদের: সাকিব

পরবর্তী

সরাসরি দেখুন পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

পরবর্তী

সরাসরি দেখুন পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

রিজার্ভ চুরি: ফিলিপিন্সের সেই ব্যাংক ম্যানেজার বরখাস্ত

সর্বশেষ

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে  দীপু মনির মেয়ে দিপাবলি।

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

আগস্ট ১৯, ২০২৬

শুটিং সেটে মারাত্মক চোট, কেমন আছেন কার্তিক?

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার মঞ্চে আসছে বিশ্বখ্যাত সেই ‘দ্য আলকেমিস্ট’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT