চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের পরিবর্তনের অগ্রদূত সাধারণ জনমানুষ: পরিকল্পনামন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২১
- সেমি লিড, শিক্ষা
A A
ছবি: জাকির সবুজ

ছবি: জাকির সবুজ

দেশের পরিবর্তনের অগ্রদূত সাধারণ জনমানুষ উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ভিশন ২০৪১ এর স্বপ্নপূরণে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

শনিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) আয়োজিত সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের আয়োজনে “বাংলাদেশ ইন ২০৪১, নোশনস অ্যান্ড ন্যারোটিভস অব ডাইভার্সিফিকেশন অ্যান্ড ট্রান্সফরমেশন” শীর্ষক এ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইউবি’র উপাচার্য তানভীর হাসান।

উদ্বোধন শেষে দেশিয় শিক্ষাবিদ ও গবেষকদের পাশাপাশি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞরাও  অনলাইনে যোগ দেন সম্মেলনে।

পরিকল্পনামন্ত্রী মান্নান বলেন, ‘‘দেশের পরিবর্তন হচ্ছে। এ পরিবর্তনে কাজ করছে সাধারণ মনুষ। যারা মাঠে-ঘাটে কাজ করে, বিদেশে কাজ করে এ পরিবর্তন আনছেন এই সব অগ্রদূতকে আমাদের সম্মান জানাতে হবে।দেশের অর্থনীতির যে জোয়ার এসেছে এটাকে ধরে রাখতে হবে। ২০৪১ এর স্বপ্ন পূরণে সবাইকে এক সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’’

তিনি বলেন, আমাদের স্বাধীনতা যুদ্ধে হাজার হাজার সাধারণ মানুষ প্রাণ দিয়েছেন। সেই সব বীরদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ধরে রাখতে হবে।

Reneta

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় তরুণ প্রজন্মই সবচেয়ে বড় হাতিয়ার। ২০৪১ এ উন্নত সোনার বাংলা বিনির্মানে শিক্ষার্থীদের গবেষণার প্রতি অধিকতর গুরুত্ব দিতে হবে।

মন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে বৈশ্বিক মানদণ্ডে গড়ে তুলে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। এই কাজে মূল ভূমিকা রাখতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে। বিভিন্ন গবেষণা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের শিল্প বিপ্লবকে এগিয়ে নিতে হবে।

রোহিঙ্গা ও শরণার্থী প্রশ্ন, তরুণদের ডিজিটাল প্রযুক্তি ব্যাবহারে দায়িত্বশীলতা, জনস্বাস্থ্য, লোকপ্রশাসন ও অনানুষ্ঠানিক অর্থনীতি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, বৈদিশিক নীতি ও রাজনীতি, ৪র্থ শিল্প বিপ্লবসহ ১৪টি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয় এই আন্তর্জাতিক সম্মেলনে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর বাংলাদেশ প্রতিনিধি জোহানেসভান ক্ল, বাংলাদেশে ইউরোপিয়ান ইউিনিয়নের (ইইউ)-এর দূত চার্লস হোয়াইটলি, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ অধ্যাপক ড. আতিউর রহমান এবং আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মতিন চৌধুরী।

সম্মেলনে বক্তারা বলেন, টেকসই উন্নয়ন ও অগ্রযাত্রা নিশ্চিত করতে চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ কাজে লাগাতে হবে এবং তরুণ প্রজন্মকে গবেষণায় আকৃষ্ট করতে হবে। উন্নয়ন ও অগ্রগতির পথে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় চতুর্থ শিল্প বিপ্লবকে কাজে লাগাতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইইউবিপরিকল্পনামন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমন ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক

পরবর্তী

জিতের প্রযোজিত সিনেমায় প্রসেনজিৎ-মিথিলা?

পরবর্তী

জিতের প্রযোজিত সিনেমায় প্রসেনজিৎ-মিথিলা?

নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

ধান কাটতে ঘুম থেকে তোলায় বাবাকে পিটিয়ে হত্যা

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT