চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের কার্যক্রম শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী সেখ হাসিনা।

প্রধানমন্ত্রী সেখ হাসিনা।

অবশেষে শুরু হলো দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ‘সি-মি-ইউ-ফাইভ’ এর কার্যক্রম। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুয়াকাটায় সাবমেরিন কেবল কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণাঞ্চলের মানুষের জন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই সাবমেরিন কেবল যুক্ত করা হয়েছে। পটুয়াখালীসহ দেশের দক্ষিণাঞ্চলের মানিুষের সার্বিক উন্নয়ন করা কর্তব্য। আর সে লক্ষ্যেই কাজ করছে সরকার।

শেখ হাসিনা জানান, ২০০৬ সালে কক্সবাজারে প্রথম সাবমেরিন ক্যাবল স্টেশন স্থাপন করেছি। এটি ৩শ’ জিবিপিএস ক্ষমতাসম্পন্ন। কিন্তু ইতোমধ্যেই ২৫০-২৬০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করা হয়েছে। কুয়াকাটার দ্বিতীয় সাবমেরিন স্টেশনের ধারণ ক্ষমতা হলো এক হাজার ৫ শ’ জিবিপিএস। কক্সবাজারের চেয়ে এটি ৫ গুণ বেশি ক্ষমতাসম্পন্ন।

সাবমেরিন কেবল ‘সি-মি-ইউ-ফাইভ’’র মাধ্যমে ব্যবহারকারীরা আরও সহজে এবং সুলভে ইন্টারনেট সুবিধা পাবেন। কেননা দ্বিতীয় এই সাবমেরিন কেবলটি স্যাটেলাইটের উপর নির্ভরতা কমাবে।

ক্রমবর্ধমান চাহিদা আর দুর্ঘটনায় ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন হয়ে যাওয়া থেকে রক্ষা পেতে প্রথম কেবলের সঙ্গে যুক্ত হয়েছে দ্বিতীয় সাবমেরিন কেবল। ২০০৫ সালের প্রথম কেবল থেকে পাওয়া সেকেন্ড প্রতি ৩শ’ গিগাবাইট ইন্টারনেটের সঙ্গে এবার ধাপে ধাপে যুক্ত হচ্ছে আরো দেড় হাজার গিগাবাইট ইন্টারনেট। নতুন এই কেবলটির মেয়াদকাল ২০ থেকে ২৫ বছর।

জানা যায়, প্রথম কেবল থেকে ইতোমধ্যে ভারতের অঙ্গরাজ্যে ইন্টারনেট রপ্তানির পর এবার দ্বিতীয় কেবলের ইন্টারনেট স্থানীয় চাহিদা মিটিয়ে মালয়েশিয়া, ভুটান এবং ভারতে রপ্তানির পরিকল্পনা করেছে সরকার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউএস ওপেনের নতুন রানী স্লোয়ান স্টিফেন্স

পরবর্তী

অশ্বিনের ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তার মেঘ

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অশ্বিনের ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তার মেঘ

দ্যা চেইনস্মোকারস

প্রিয়াংকার সঙ্গে অভিনয় করতে চায় দ্য চেইনস্মোকারস

সর্বশেষ

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT