চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের দরিদ্র জনগণও আয়কর জালে, বিদেশিরা আওতামুক্ত কেন: রুমিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৭ অপরাহ্ন ১৯, জুন ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

দারিদ্রসীমার নিচে বসবাসকারী অনেক মানুষকে আয়কর দিতে হলেও পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে চাকরি করতে আসা ব্যক্তিদের আয় কর দিতে হচ্ছে না কেন?

জাতীয় সংসদে এমন প্রশ্ন উত্থাপন করেছেন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত সাংসদ রুমিন ফারহানা। বুধবার বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রশ্ন রাখেন।

রুমিন বলেন: ১০ বছরের বেশি ক্ষমতায় থাকার পরও ৪ কোটি মধ্যম আয়ের নাগরিকের দেশে আয়কর প্রদানকারী নাগরিকের সংখ্যা মাত্র ২১ থেকে ২২ লাখ। এটা সরকারের ব্যর্থতা।

তিনি বলেন: গত বছরের মতো এবারও করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা রাখা হয়েছে। এর মানে, মাসে কারো আয় যদি ২০ হাজার ৮০০ টাকা হয় তাহলে তাকে আয় কর দিতে হবে। একটি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি যদি একজন হয় আর পরিবারের সদস্য সংখ্যা যদি পাঁচ হয় তাহলে হিসাবে দেখা যায় দারিদ্রসীমার নিচে থাকা ব্যক্তিকেও করের আওতায় আনা হয়েছে।

এরপরই বিএনপির এই সাংসদ অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন। বলেন: আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশের দুই লাখের মত বেতনভুক্ত কর্মী বাংলাদেশ থেকে প্রায় ৮৫ হাজার কোটি টাকা আয় করে নিয়ে যান। আমাদের এখানে এত বেকারত্ব থাকার পরও বিদেশ থেকে আমাদের লোক আনতে হয় কেন? এসব প্রশ্ন তো রাখা যায়। কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হলো প্রচুর পরিমাণ আয় করা বিদেশি কর্মীদের কর জালের মধ্যে আনার ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ নেই!

তিনি আরও বলেন: এসব উচ্চ আয়ের কর্মীরা যদি ২০ শতাংশ হরে আয়কর দিতো তাহলে সরকার পেত ১৭ হাজার কোটি টাকা।

Reneta

কর দেয়ার ক্ষেত্রে সাধারণ জনগণের নিরুৎসাহের কারণ হিসেবে এ সাংসদ বলেন: এক গবেষণায় দেখা গেছে, জনগণের করের টাকায় বেতনভুক্ত সরকারের যে কর্মকর্তা-কর্মচারীরা আছেন তাদের কাছ থেকে সেবা নিতে প্রতিবছর জনগণকে ঘুষ দিতে হচ্ছে ১১ হাজার কোটি টাকা। সুতরাং কর দেয়ার আগে মানুষ চিন্তা করে, যে সেবা বিনা পয়সায় পাওয়ার কথা তার জন্য টাকা ঘুষ দিতে হচ্ছে; তাহলে কর দেবো কেন?

Jui  Banner Campaign
ট্যাগ: ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটবিএনপিরুমিন ফারহানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT