চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
১:১৬ পূর্বাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৫
রাজনীতি
A A

দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সামরিক-বেসামরিকসহ সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনডিসি ও এএফডব্লিউ কোর্স সমাপনী অনুষ্ঠানে তিনি বলেছেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় এই প্রশিক্ষণ সহায়ক ভূমিকা রাখবে।

এ বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স-এ প্রশিক্ষণ নিয়েছেন বাংলাদেশের সামরিক-বেসামরিক ৫১ জন এবং বন্ধু প্রতিম দেশের সামরিক কর্মকর্তাসহ ৭৬ জন। এছাড়াও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-এ অংশ নিয়ে প্রশিক্ষণ শেষ করেছেন ৩৭ জন দেশি-বিদেশি সামরিক কর্মকর্তা। 

প্রায় ১ বছরের প্রশিক্ষণ শেষে কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রশিক্ষণ শেষ করা কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী আশা করেন, তাদের জ্ঞান ও অঙ্গিকার জনগণের ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ লাগবে। তিনি বলেন, প্রতিনিয়ত পরিবর্তনশীল প্রাযুক্তিক জ্ঞান যেমন পারস্পরিক সম্পর্ক উন্নয়নে উদ্বুদ্ধ করছে, পাশাপাশি নানান প্রতিকূলতাও সৃষ্টি করছে। বিশেষ করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের সৃষ্টি করছে। আমি আশা করি, যে প্রশিক্ষণ আপনারা পেয়েছেন সেই জ্ঞান স্ব-স্ব ক্ষেত্রে কাজে লাগাবেন। পাশাপাশি এসব সমস্যা সমাধান করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে আপনারা সক্ষম হবেন বলে আশা করি। 

সামরিক বাহিনীর উন্নয়নে সরকারের পদক্ষেপগুলো তুলে ধরে তিনি বলেন, জনগণ ও সশস্ত্র বাহিনীর মধ্যে অংশিদারিত্ব ভবিষ্যতে আরো শক্তি সঞ্চয় করবে। সেভাবেই কর্মপরিকল্পনা গ্রহণ করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এতে আপনাদের আন্তরিকতা ও সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। দেশকে যেন ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত হিসেবে গড়ে তুলতে পারি সেই প্রচেষ্টা নিজেদের জায়গা থেকে চালিয়ে যাবেন। কেউ যেন বাংলাদেশকে দরিদ্র বলে অবহেলা না করতে পারে। আমি চাই বাংলাদেশের সবার জীবন মান উন্নত হোক। 

এ পর্যন্ত ন্যাশনাল ডিফেন্স কোর্স এ সেনা, নৌ, বিমান বাহিনী এবং বেসামরিক প্রশাসনের প্রায় সাড়ে চার’শ কর্মকর্তা সনদ গ্রহণ করেছেন। আর আর্মড ফোর্সেস ওয়ার কোর্স শেষ করেছেন তিন বাহিনীর প্রায় সাড়ে তিনশ কর্মকর্তা। 

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোচ ছাড়াই মাঠে নামছে চেলসি

পরবর্তী

নির্বাচনী হাওয়ায় সরগরম বরগুনা পৌরসভা

পরবর্তী

নির্বাচনী হাওয়ায় সরগরম বরগুনা পৌরসভা

বিদেশী কর্মীদের জন্য ভিসার সংখ্যা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল: ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

আগস্ট ২৫, ২০২৬

‘দিন রাত মানুষের জন্য কাজ করছেন’-বিজয়ের প্রশংসায় যশ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাভারে ওরস বন্ধের দাবিতে ‘তৌহিদি জনতা’র স্মারকলিপি

আগস্ট ২৫, ২০২৬

কাঠমিস্ত্রিকে মারধর, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT