ডিজিটাল শর্ট

দেশের এই দুঃসময়ে দুর্নীতি করলে কেউ ছাড় পাবেনা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী দেশের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর বার্তা দিচ্ছেন, দেশের এই দুঃসময়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে কথা বলেন। তিনি বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে সাধারণ ছুটির যে ঘোষণা দেওয়া হয়েছে সেটা বাড়ানো হতে পারে। দেশের এই দুঃসময়ে দুর্নীতি করলে কেউ ছাড় পাবেনা। দুঃসময়ে কেউ যেন সুযোগ নিতে না পারে সেদিকে নজর দিতে হবে। সবাইকে সচেতন থাকতে হবে। বিপদের সুযোগ নিয়ে অযথা দাম বাড়িয়ে মুনাফা নেওয়াটা অমানবিক হবে। আমাদের কোনো কিছুর অভাব নেই।

বিষয়:দুর্নীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…