অর্থনীতি

দেশের ইতিহাসে এই প্রথম ডলারের দাম ১শ ছাড়াল

বাংলাদেশ ব্যাংকের লোগো ও ডলার নোটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের লোগো সহ ডলার নোটের ছবি, যা অর্থনীতি ও রেমিট্যান্সের সঙ্গে সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের ইতিহাসে ১ম বারের মত খোলা বাজারে ডলারের দাম ছাড়িয়েছে ১শ টাকা।

ডলারের এই মূল্য বৃদ্ধিকে অস্বাভাবিক মনে করছেন বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলার্স এসোসিয়েশন (বাফেদা) সভাপতি, সোনালী ব্যাংকের সিইও আতাউর রহমান প্রধান। তবে বিষয়টি স্যাবোটাজ কি না তা খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।

রাজধানীতে গতকালও ডলারের বিনিময় মূল্য ছিল ৯৮ টাকা। আজ বাজারে ডলার নেই বললেই চলে। আজ ১০১ টাকা ৫০ পয়সায় ডলার বিক্রি হচ্ছে।

চাহিদা বৃদ্ধি ও সংকটের কারণে এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ব্যাংক গতকাল মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমায়। প্রতি মার্কিন ডলারের বিনিময়মূল্য ৮০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়।

বিষয়:টাকা ডলার ডলারের দাম ডলারের দাম বৃদ্ধি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…