চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশেই ক্যান্সার চিকিৎসার পূর্ণ ব্যবস্থা তৈরি করতে হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩০ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২৪
- সেমি লিড, স্বাস্থ্য
A A
বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী ও নেতাদের উপস্থিতিতে আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন বলেছেন, দেশে ক্যান্সারের চিকিৎসা এখন দুর্বিষহ অবস্থায় রয়েছে। সরকারি হাসপাতালগুলোতে কার্যকরভাবে ক্যান্সারের চিকিৎসা কাজ করছে না।

ফলে বাধ্য হয়ে রোগীদের বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে। এছাড়া দেশের বাইরেও যেতে হচ্ছে, এতে করে প্রায় পাঁচ মিলিয়ন ডলার দেশ থেকে চলে যাচ্ছে। সুতরাং সরকারের উচিত দেশেই ক্যান্সারের পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা তৈরি করা।

আজ শুক্রবার প্রেসক্লাবে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম কর্তৃক আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আকরাম হোসেন বলেন, বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা করা বেশ কঠিন। দেশে আর্লি ডায়াগনোসিসের তেমন সুব্যবস্থা নেই। যতই সচেতনতা বৃদ্ধি করা হোক না কেন, একজন ক্যান্সার রোগীর ক্ষেত্রে যদি আর্লি ডায়াগনোসিসের ব্যবস্থা করা না যায়, তাহলে তা সুফল বয়ে আনবে না। কাজটা খুব কঠিন নয়, চাইলেই সম্ভব। কারণ প্রতিটি হাসপাতালেই প্রয়োজনীয় লজিস্টিক থাকে। এর জন্য দরকার হলো উদ্যোগ।

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারী অধিকার বিষয়ক সংস্কার কমিশনের সদস্য হালিদা হানুম আখতার ও সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হাকিম মজুমদার।

অনুষ্ঠানে স্তন ক্যান্সার সচেতনতায় ১৫০ দিনের কর্মসূচির মূল্যায়ন ও সুপারিশের কারণে ১০ সাংবাদিককে কৃতজ্ঞতা স্মারক তুলে দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যান্সার চিকিৎসাবাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন-ভারত-রাশিয়াসহ ৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পর দায়িত্ব ছাড়লেন ৪ সহকারী প্রক্টর

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে ফেনীর প্রবাসী শেখ ফরিদের মৃত্যু, মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির সামুদ্রিক সামরিক জোট গঠন

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT