বিনোদন

দেশী গান ভিডিওতে নিরবের সঙ্গে কলকাতার মিমি

নিরব ও মিমি দেশী গানের ভিডিওতে রোমান্টিক মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরব ও মিমি কলকাতার মঞ্চে দেশী গানের ভিডিওতে রোমান্টিক দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

চিত্রনায়ক নিরবের বিপরীতে প্রথমবারের মতো বাংলাদেশের মিউজিক ভিডিওতে কাজ করলেন মিমি চক্রবর্তী। এর মাধ্যমে দুই বাংলার দর্শক দেখতে যাচ্ছেন নতুন এই জুটির রসায়ন।

টিএম রেকর্ডসের উদ্যোগে নির্মিত নিরব-মিমির গান ভিডিওটি বানিয়েছেন ভারতীয় কোরিওগ্রাফার বাবা যাদব। রাজস্থানের কয়েকটি লোকেশনে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে।

নিরব-মিমির এই মিউজিক ভিডিওর জন্য গানটিতে কণ্ঠ আরিফিন রুমি। গানের নাম ‘তুই আর আমি চল করি পাগলামি’। এর কথা লিখেছেন কৌশিক হোসেন তাপস। সুর ও সংগীতায়োজন তারই। রোমান্টিকভাবে সাজানো এ গানের কস্টিউম ও স্টাইলিশ ডিজাইন করেন ফারজানা মুন্নী।

সিনেমার বাইরে নিরবকে দেখা যায়না। এমনকি নাটকেও নয়! কেন মিউজিক ভিডিও করলেন জানতে চাইলে নিরব চ্যানেল আই অনলাইনকে বলেন, কাজটির করার প্রথম কারণ তাপস ভাই। উনি যখন গানটি শোনালেন প্রথমে মনে হয়েছে আউটস্ট্যান্ডিং কাজ। দ্বিতীয়ত মিমি চক্রবর্তী থাকছেন।

নিরব আরো বলেন, মিমি ক্যামেরার পিছনে এক, অথচ ক্যামেরার সামনে পুরোপুরি পেশাদার একজন শিল্পী। তার সাথে যখন অনস্ক্রিনে শুটিং করছিলাম মনে হচ্ছিল যেন তাকে টিভি দেখছি। কাজটি খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের আয়োজনে কোনো কমতি ছিল না।

জানা যায়, নতুন বছরের শুরুতে অন্যতম চমক হিসেবে নিরব-মিমির মিউজিক ভিডিওটি প্রকাশ হবে।

বিষয়:নিরব ফারজানা মুন্নী বাবা যাদব মিমি চক্রবর্তী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…