চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশীয় সিনেমায় প্রথমবার নোবেলের গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

অসাধারণ গায়কীর জন্য বাঙালি শ্রোতাদর্শকের কাছে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন নোবেল ম্যান। মাঝখানে কিছু বিতর্কিত কাণ্ডে নাম জড়ালেও আবার মনোযোগী হয়েছেন গানে। তরুণ এই শিল্পী এবার প্রথমবারের মতো দেশীয় সিনেমার জন্য গাইলেন।

এরআগে পশ্চিম বঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জীর ‘ভিঞ্চি দা’ ছবিতে অনুপম রায়ের সংগীতায়োজনে ‘তোমার মনের ভেতর’ নামের গানে কণ্ঠ দিয়েছিলেন নোবেল। ‘মুখোশ’ সিনেমার মধ্য দিয়ে দেশের সিনেমায় প্রথম প্লেব্যাক করছেন তিনি।

ইফতেখার শুভ পরিচালিত অনুদানের ছবি মুখোশের টাইটেল সং এ কণ্ঠ দিতে যাচ্ছেন নোবেল। গানটির কথা লিখেছেন তরুণ কবি ও গীতিকার আব্রাহাম তামিম। সুর ও সংগীত পরিচালনা করবেন আহম্মেদ হুমায়ূন। তিনি বলেন, এটি হবে মেলোডিয়াস রক ধাঁচের গান।

নোবেল প্রসঙ্গে সংগীত পরিচালক বলেন, সে আগে খেয়াল করে গান তার ক্যাটাগরির কিনা। গলার সাথে মেলে কিনা। সবকিছু মিলে যাওয়ায় গানটি করতে যাচ্ছে। এছাড়া ‘অভিনয়’ গান দিয়ে নোবেলের সঙ্গে বন্ডিং ও আস্থার জায়গা তৈরি হয়েছে।

জানুয়ারির মাঝামাঝি থেকে শুরু হবে ‘মুখোশ’ সিনেমার শুটিং। সিলেট-সাভার ও ঢাকার মধ্যে বিভিন্নস্থানে শুটিং হবে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ।

আহমেদ হুমায়ূনের সংগীতায়োজনে ‘মুখোশ’ ছবিতে গাইবেন নোবেল

সিনেমার নায়িকা হিসাবে পূর্বেই পরীমনি ও নায়ক রোশান চূড়ান্ত হয়ে আছে। রহস্যময় একটি মুখ্য চরিত্রে আছেন মোশারফ করিম। আরো চূড়ান্ত হয়েছেন ইরেশ যাকের, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু, রাশেদ রাশু, সেলিম রেজা, অরন্য বিজয় ও রঙ্গিলা সাধু সহ অনেকেই।

Reneta

২০১৯-২০ অর্থ বছরের সরকারি অনুদানের ‘মুখোশ’ সিনেমাটি পরিচালনার পাশাপাশি এটি প্রযোজনা করছেন ইফতেখার শুভ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুপম রায়কণ্ঠগাননোবেলমুখোশলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুলিশের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা: তথ্যমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

এবার দর্শকের ঘৃণা কুড়াতে চান পূর্ণিমা!

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ফিরলে ফাঁসির দড়ি প্রস্তুত: নাহিদ ইসলাম

জুলাই ১১, ২০২৬

মৃত্যুকে হার মানিয়ে নরওয়েকে বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছেন সোলবাকেন

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সীমান্তে সুড়সুড়ি দিচ্ছে ভারত, সরকার মুখে কুলুপ এঁটে আছে’

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT