দেশব্যাপী কোরবানির হাটগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের কেনাবেচা। গতবারের মতো এবারও দেশি গরুর চাহিদা বেশি। এক্ষেত্রে ক্রেতা যেমন সচেতন হয়েছেন, সতর্ক হয়েছেন খামারিরাও।
প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসেবে, কোরবানির বাজারে এবার বিকিকিনি হচ্ছে প্রায় এক কোটি ১৬ লাখ ২৭ হাজার পশু। এর মধ্যে বড় অংশটিই গরু। আবার হাটে ওটা গরুর বড় অংশটিও দেশীয় পদ্ধতিতে পালন করা।
নরসিংদীর শিবপুরের তরুণ খামারি কিবরিয়া গাজী বড় বিনিয়োগে এবার প্রস্তুত করেন ২’শ গরু।
তার দাবি দেশীয় এই স্বাস্থ্যকর পদ্ধতি গরু মোটাতাজা করার জন্য সময় সাপেক্ষ, তবে বেশি লাভজনক ও তৃপ্তিদায়ক।
এই খামারি বলছেন, গরুর খামার গড়ে তোলার ক্ষেত্রে উদ্যোক্তারা এখন অনেক উৎসাহী। সঠিক নিয়ম যারা মেনে চলছেন তারা লাভবান। কিন্তু গরু আমদানির ক্ষেত্রে সরকারি নীতি সহায়তা অনেক বেশি জরুরি।
গত বছর কোরবানিতে জবাই হয়েছিল ১ কোটি চার লাখ ২২ হাজার পশু। এবার চাহিদার তুলনায় দেশি পশুর যোগান অনেক বেশি।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:







