এবার কুরবানিতে দেশি গরু বেশি জবাই হওয়ায় ভালো ও উন্নত মানের চামড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ট্যানারি মালিকরা। এ শিল্পের উন্নয়নে চলছে আন্তর্জাতিক নতুন নতুন বাজার ধরার চেষ্টা। ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত দামে পশুর চামড়া কেনার কথা বললেও মৌসুমী ব্যবসায়ীরা বলছেন, তারা ভালো দাম পাচ্ছেন না।
কুরবানির পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে চলছে পশুর চামড়া সংগ্রহ। সেইসব চামড়া কিনতে তাই ব্যস্ত সময় পার করছেন ট্যানারি মালিকরা।
এবছর ঢাকায় গরুর চামড়ার দাম ফুটপ্রতি ৪৫ থেকে ৫০, ঢাকার বাইরে ৩৫ থেকে ৪০, খাসি ১৮ থেকে ২০ এবং বকরির চামড়ার দাম ১৩ থেকে ১৫ টাকা নির্ধারণ করে দেয় সরকার।
ট্যানারি মালিকরা বলছেন, যেসব ব্যবসায়ীদের অভিজ্ঞতা আছে তারা চামড়া বিক্রি করে লাভবান হচ্ছেন।
প্রতিবছর সারা দেশ থেকে দুই কোটির ওপর পশুর চামড়া পাওয়া যায়। এর মধ্যে অর্ধেকই আসে কুরবানির সময়।
দেখুন নিচের ভিডিও রিপোর্টে:








