চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশজুড়ে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৯ পূর্বাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের সব জেলায় যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিভিন্ন জেলার শহীদ মিনারগুলোতে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা নিবেদন করে সাধারণ মানুষসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

খুলনায় শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে সিটি মেয়র, বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

বাগেরহাটে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাগেরহাট জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

সাতক্ষীরায় একুশের প্রথম প্রহরে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

নড়াইলে শিল্পকলা একাডেমি চত্বরের নড়াইল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, জেলা পরিষদসহ সর্বস্তরের মানুষ।

২১’র প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাস্ব্যবিধি মেনে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রামবাসী। ১২টা ১ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

Reneta

সিলেটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

একুশের প্রথম প্রহরে স্বাস্থ্যবিধি মেনে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র, ডিআইজি রংপুর রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।

ময়মনসিংহে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এরপর শ্রদ্ধা জানান মনিরা সুলতানা এমপি, সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু।

নেত্রকোণায় প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু। পরে পুষ্পস্তবক অর্পণ করেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান।

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

নোয়াখালীতে প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কেন্দ্রীয় শহিদ মিনারে সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন আব্দুলা আল হাসান চৌধুরী।

লক্ষ্মীপুরে রাত ১২ টা এক মিনিটে পুষ্পস্তবক করে মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।

ফেনীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা জানান ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

পটুয়াখালীতে একুশের প্রথম প্রহরে পৌরসভা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানিজ সুলতানা হেলেন।

এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসজেলাশহীদ দিবসশহীদ মিনার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব

জুন ৭, ২০২৬

কনসার্টে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের পর যুবকের মৃত্যু, বান্ধবী হাসপাতালে

জুন ৭, ২০২৬

ব্যাংকের সামনে গুলি, ছিনতাই ১৭ লাখ টাকা

জুন ৭, ২০২৬
ফিফা বিশ্বকাপে বিলিয়ন ডলার আয়

ফিফা বিশ্বকাপ ২০২৬: মাঠে খেলা শুরুর আগেই বিলিয়ন ডলারের ব্যবসা

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি তামিম, সহ-সভাপতি ফাহিম সিনহা

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT