শিক্ষা

‘দেশকে ভালোবাসা মানেই মানুষকে ভালোবাসা’

‘দেশকে ভালোবাসা মানেই মানুষকে ভালোবাসা’

দেশকে ভালোবাসা মানেই মানুষকে ভালোবাসা বলে মন্তব্য করেছেন চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক ও চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান।

রোববার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ‘এমসিজে সপ্তাহ ২০১৮’র সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের আসলে দুটো মা। একটা মা হচ্ছেন জন্মদাত্রী, আরেকটি মা হচ্ছেন দেশ মা। আমাদের সবার উচিত দুই মাকেই ভালোবাসা।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহবুবুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এমরান কবির চৌধুরী।

‘দেশকে ভালোবাসা মানেই মানুষকে ভালোবাসা’

বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মাসুদা কামালসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ‘মানুষের সন্ধানে’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জিটিভি ও সারাবাংলা ডট নেটের এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা।

এসময় উপাচার্য ড. এমরান কবির বলেন, আজকের আলোচনার বিষয়টি সব সমালোচনার উর্ধ্বে। তিনি বলেন ভাল, আদর্শবান বা আলোকিত মানুষ হওয়ার আগে একজনকে আগে মানুষ হতে হবে।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এমসিজে সপ্তাহের আনুষ্ঠানিকতা শেষ হয়।

বিষয়:কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…