চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেরি হলেও মুস্তাফিজের জন্য খুশি সাসেক্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ২৩, মে ২০১৬
স্পোর্টস
A A

আইপিএল শেষ করেই মুস্তাফিজুর রহমানের যাওয়া কথা ইংলিশ কাউন্টি খেলতে। তাকে পেতে মরিয়া তার দল সাসেক্স। কিন্তু ঘরের মাঠের টানা সিরিজে ও টি২০ বিশ্বকাপের পর আইপিএলের লম্বা সূচিতে ক্লান্ত শুরুতেই দলে যোগ দিতে পারবেন কিনা সেটা অনিশ্চিত। তবে মুস্তাফিজকে বিশ্রাম দিয়ে হলেও টি২০ ও ওয়ানডে স্কোয়াডে চাইছে সাসেক্স। দ্য ফিজকে দেরি করে দলে পেলেও খুশি তারা।

মুস্তাফিজকে ১০ জুন থেকে পেতে আগ্রহী সাসেক্স। এর আগে দুটি ম্যাচ খেলবে তারা। সে ম্যাচগুলোতে মুস্তাফিজ না থাকলেও তৃতীয় ম্যাচ থেকে তাকে দলে দেখতে চাচ্ছেন সাসেক্সের অধিনায়ক লুক রাইট।

সংবাদ মাধ্যমকে রাইট বলেছেন, মুস্তাফিজ নিশ্চিতভাবেই সাসেক্সে খেলতে আসছে। তবে আমরা এখনো নিশ্চিত নই সে আমাদের হয়ে কতগুলো ম্যাচ খেলতে পারবে। আমাদেরকে বুঝতে হবে সে এখনও বয়সে তরুণ।

তিনি আরো বলেন, সে নিজের দেশে ছেড়ে অনেক দিন ধরে বাইরে অবস্থান করছে। স্বল্প সময়ে অনেক ম্যাচ খেলেছে মুস্তাফিজ। এজন্য আমরা তাকে বিশ্রাম দিতে চাচ্ছি যেন সে ফিট থেকে আমাদেরকে তার সেরাটা দিতে পারে।

মুস্তাফিজকে নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানিয়ে সাসেক্স অধিনায়ক বলেন, সে প্রথম দুটি ম্যাচ মিস করছে সেটা এখনই বলে দিতে পারছি। আমরা চাচ্ছি তৃতীয় ম্যাচে সে আমাদের হয়ে খেলুক। দারুণ ফর্মে আছে। আমাদের প্রত্যাশা সে অনেকগুলো ম্যাচ আমাদের হয়ে খেলবে।

ব্যক্তিগতভাবে মুস্তাফিজ নিজেও কাউন্টিতে খেলতে চাইছেন। কিন্তু দীর্ঘমেয়াদের কথা চিন্তা করে বিশ্রামও চাইছেন তিনি। সাসেক্সে খেলার সিদ্ধান্ত মুস্তাফিজের ব্যক্তিগত সিদ্ধান্ত এমনটি বহু আগেই জানিয়েছেন বিসিবি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুস্তাফিজুর রহমানসাসেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT