চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেবী’ যাচ্ছে কানাডায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

দেশের দর্শকের কাছে গূণ কীর্তন কুড়িয়ে এবার সুদূর কানাডায় পাড়ি জমিয়েছে বহুল আলোচিত বাংলা ছবি ‘দেবী’।

সি-তে সিনেমার প্রযোজনা ও অনম বিশ্বাসের পরিচালনায় আলোচিত ‘দেবী’ এখনো দেশের প্রেক্ষাগৃহে হাউজফুল! মুক্তির প্রায় এক মাসেও ছবির প্রতি দর্শকের চাহিদা বিন্দুমাত্র কমেনি। আর এরইমধ্যে এবার আন্তর্জাতিক বাজারে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসানের দেবী।

শুক্রবার থেকে কানাডায় মুক্তি পেল দেবী। বাংলাদেশের সিনেমার পথিকৃত আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর পরিবেশনায় সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট চেইনে দেবী ১৬ নভেম্বর বিশ্ববাজারে মুক্তি পেল।কানাডায় দুটি শহর টরন্টো ও মিসিসাগাতে প্রথম সপ্তাহে দুটি প্রেক্ষাগৃহে মোট ৫২ শো নিয়ে যাত্রা শুরু করছে দেবী।

কানাডার আরো ৪ টি শহরে উইনিপেগ, এডমন্টন,ক্যালগেরি,সারে (ভ্যানকুভার)-এ সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট লোকেশনে দেবী মুক্তি পাবে ৩০ নভেম্বর। এই ৪ টি শহরের পাশাপাশি অটোয়া ও সাস্কাটুন এর একটি করে সিনেপ্লেক্স লোকেশনেও ৩০ তারিখ থেকে দেখা যেতে পারে দেবী।

দেবী মুক্তি নিয়ে স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজিব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,কানাডায় বিশ্বের নামকরা সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট চেইনে প্রতি লোকেশনে সপ্তাহজুড়েই চলবে দেবী। চাহিদা থাকলে সপ্তাহও বাড়তে থাকবে। আমরা আশা করি দেবী কানাডায় আয়নাবাজি-এর রেকর্ড ভেঙে ফেলবে।

আয়নাবাজির রেকর্ডের কথা তুলে ধরে তিনি আরো বলেন, টরন্টো শহরে সিনেপ্লেক্সে টানা চার সপ্তাহ চলেছিলো ‘আয়নাবাজি’। অন্য ৩টি সিনেপ্লেক্সে চলেছিলো টানা দুই সপ্তাহ। বক্স অফিসে আয় করেছিলো ৪৮০৫৫ কানাডিয়ান ডলার। আশা করছি এই রেকর্ডকেও ছাড়িয়ে যাবে দেবী।

Reneta

অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসান বলেছেন,হলিউড,বলিউডের ছবির মতোই দেবী আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করছে এটি গৌরবের বিষয়।তিনি প্রবাসী বাংলাদেশী ও বাংলা ভাষাভাষীদের দলে দলে দেবী দেখার আমন্ত্রণ জানান।

স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ এর প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন বলেন, কেউ কেউ শুভমুক্তি আর একটি, দুটি শো প্রদর্শনীকে মিলিয়ে ফেলেন। এটি ঠিক নয়। স্বপ্ন স্কেয়ারক্রো আন্তর্জাতিক বাজারে বাংলাদেশী সিনেমা মুক্তি দিয়ে আসছে। ‘দেবী’ আমাদের পরিবেশনায় আন্তর্জাতিক বাজারে ১২ নম্বর সিনেমা।

টরন্টো ও মিসিসাগাতে ১৬ তারিখে মুক্তি পেল দেবী। টিকেট পাওয়া যাচ্ছে অনলাইনে ও সংশ্লিষ্ট সিনেমা হলের কাউন্টারে। দেবীর শো টাইম ইতোমধ্যে চলে এসেছে সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট এর ওয়েবসাইটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়নাবাজিজয়াদেবীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT