চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেবী মঞ্চ মাতালেন তারা, মুগ্ধ দর্শক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

আসছে অক্টোবরেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত ছবি ‘দেবী’। সরকারি অনুদান ও অভিনেত্রী জয়া আহসানের প্রযোজনা সংস্থা ‘সি তে সিনেমা’র প্রথম চলচ্চিত্র এটি। অভিনব কৌশলে প্রচারণার জন্য ইতিমধ্যে চলচ্চিত্রপ্রেমীরা ছবিটি নিয়ে তীব্র প্রতীক্ষায় আছেন।

প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর ‘দেবী’ উপন্যাসের অনুপ্রেরণায় নির্মিত চলচ্চিত্রটি মুক্তির আগে চলচ্চিত্রের চরিত্র এবং নানা অনুষঙ্গ নিয়ে বিশ্বরঙ সম্প্রতি আয়োজন করে ‘দেবী মঞ্চ’। শুক্রবার রাতে জমকালো আয়োজনে বেশ সফলভাবে যা অনুষ্ঠিত হয়।

দেশব্যাপী প্রায় সাড়ে চার হাজার প্রতিযোগীর মধ্য থেকে প্রাথমিকভাবে ১০০ জন, পরবর্তীতে বিচারকদের রায়ে মনোনীত ২৫ জন নতুন মডেলকে সাথে নিয়ে ‘দেবী’ চলচ্চিত্রের রানু, মিসির আলি ও নিলু জয়া আহসান, চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া র‌্যাম্পে হাঁটেন। সে সময় তারা গায়ে জড়িয়েছিলেন ‘দেবী’ চলচ্চিত্রের প্রচারণার জন্য বিশ্বরঙ-এর তৈরি পোশাকগুলো।

Banglabid

‘দেবী’র আবহ সংগীত এবং গানের সঙ্গে যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে শুক্রবার রাতে অন্যরকম আবেশে উপস্থিত দর্শক আচ্ছন্ন হয়েছিলেন। ‘দেবী মডেল হান্ট’-এর বিচারক ছিলেন কাজী কামরুল ইসলাম, আসিফ খান, অপি করিম, বিপ্লব সাহা, রুখসানা আলী হীরা এবং মিলি। রুম্মান রশীদ খান ও শান্তা জাহানের উপস্থানায় ‘দেবী মঞ্চ’র এই আয়োজনে চঞ্চল চৌধুরী তার অভিনীত মিসির আলি’র সংলাপ শুনিয়ে দর্শকদের মুগ্ধ করেন।

‘রানু’র আবহ সংগীতের সঙ্গে জয়া আহসানের এন্ট্রি ছিল রাজসিক। দুই ধাপে র‌্যাম্পে হাঁটেন প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়া আহসানের মা রেহানা মাসউদ এবং বোন কান্তা মাসউদ। বিশেষ অনুরোধে তারাও প্রথমবারের মত র‌্যাম্পে হাঁটেন।

এই চলচ্চিত্রের ‘রানু’র ছোটবেলায় চরিত্রে অভিনয় করেছে লাবন্য। তিনিও মমতাজের গাওয়া ‘দোয়েল পাখি কন্যা রে’ গানের সাথে নৃত্য পরিবেশন করেন। পুরো আয়োজনের কোরিওগ্রাফিতে ছিলেন ইভান শাহরিয়ার সোহাগ ও রিজভী হোসেন। ‘দেবী’ চলচ্চিত্রকে সমর্থন দিতে দর্শকদের জন্য বাড়তি পাওনা হিসেবে মঞ্চে গান গেয়ে মুগ্ধতা ছড়িয়ে দেন লাভলী দেব, মেহরীন, কনা, কোনাল, সিঁথি সাহা, স্বপ্নীল সজীব ও বিপ্লব সাহা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনম বিশ্বাসচঞ্চল চৌধুরীজয়া আহসানদেবীলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গাদের সহযোগিতায় সামিটের অনুদান

পরবর্তী

প্রিয় প্রধানমন্ত্রী, আপনার কাছে যা চাই

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রিয় প্রধানমন্ত্রী, আপনার কাছে যা চাই

২৯ বছরে ম্যানইউর সবচেয়ে বাজে শুরু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT