দেবী দুর্গার আহ্বানে ৫ দিনের দুর্গোৎসব শুরু হয়েছে। মন্দিরে মন্দিরে ষষ্ঠী কল্পারম্ভের মাধ্যমে দুর্গার আহ্বান করা হয়। রাবনকে বধ করে অকাল বোধনের পর রাম দেবী দুর্গার আহ্বান করেছিলেন ষষ্ঠী কল্পারম্ভ পূজার মাধ্যমে। ৫ দিনের দুর্গোৎসবের প্রথম দিন প্রত্যুষে মন্দিরে মন্দিরে ষষ্ঠী পূজা।
বিল্ল বৃক্ষের নীচে প্রায় দু’ঘন্টা ধরে ভক্ত পূজারীদের নিয়ে পূজা হয়। শুক্রবার সকাল থেকেই মন্দিরে সনাতন ধর্মাবলম্বীরা যান দেবীর আহ্বানে। তারা দুর্গার কাছে শান্তির জন্য প্রার্থনা করেন।
পরে মহানগর সার্বজনীন পূজা কমিটির সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ঢাকা মহানগরে ২২৩টি এবং সারা দেশে প্রায় ৩০ হাজার পূজামণ্ডপে পূজা হবে।







