চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেপোর্তিভোকে গুঁড়িয়ে জয়ে ফিরল রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদের সময়টা মোটেও ভালো যাচ্ছিল না। লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পিএসজির কাছে হার। বাজে সময়টা কাটাতে দেপোর্তিভো আলাভেসকে বেছে নিল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগায় টেবিলের তলানির দিকে থাকা দলটিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। প্রথমার্ধে জালের এলোমেলো ফুটবল খেলা রিয়াল পরের অর্ধে দেখায় দাপট। একে একে গোল করেন আসেনসিও, ভিনিসিয়াস জুনিয়র ও করিম বেনজামা।

বড় জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দলের সঙ্গে ব্যবধান বাড়াল স্প্যানিশ জায়ান্টরা। ২৫ ম্যাচে আনচেলত্তির দলের সংগ্রহ ৫৭ পয়েন্ট। দুইয়ে সেভিলা আছে সাত পয়েন্ট পিছিয়ে। তিনে রিয়াল বেটিসের পয়েন্ট ৪৩। এক পয়েন্ট কমে চারে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে বার্সেলোনা।

প্রথমার্ধে ধীর গতির ফুটবল খেলা রিয়াল পরের অর্ধে দেখায় দাপট। অবশ্য প্রথমার্ধের প্রথম মিনিটেই জালের দেখা পেতে পারতেন ভিনিসিয়াস জুনিয়র। ডি-বক্সে বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে ছোঁয়াটা জোরে দেয়ায়ই ঘটে বিপত্তি। বল চলে যায় বাইলাইন পেরিয়ে। এরপরে অর্ধের বাকি সময়ে আক্রমণ পাল্টা আক্রমণ চললেও জালের দেখা পায়নি কোনো দল।

প্রথমার্ধে নিশ্চিত সুযোগ তৈরি করতে ব্যর্থ হওয়া রিয়াল পরের অর্ধে মাঠে নামেন ভিন্ন রূপে। ৬৩ মিনিটে দলকে একক নৈপূন্যে লিড এনে দেন আসেনসিও। বেনজামার পাস ধরে দূর থেকে দুর্দান্ত শটে লক্ষ্যভ্রষ্ট করেন স্প্যানিশ ফরোয়ার্ড।

৭৬ মিনিটে বল গোলবারে লাগলে হতাশ হতে হয় বেনজামাকে। অবশ্য ফ্রেঞ্চম্যানের হতাশা বেশি সময় দীর্ঘ হয়নি। ৮০ মিনিটে বক্সের মুখে বেনজামার কাটব্যাক থেকে বল জালে জড়ান ভিনিসিয়াস।

Reneta

আলাভেসের বিপক্ষে তৃতীয় গোলটি করেন ম্যাচে দুই এসিস্ট করা বেনজামা। যোগকরা সময়ে রদ্রিগো ফাউলের শিকার হলে সফল স্পট কিক নেন বেনজামা। আসরের সর্বোচ্চ গোলদাতার এটি ১৮তম জালের দেখা। ফরাসি বিশ্বকাপজয়ীর পরে তালিকায় ১৩ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রাউল ডি থমাসের সঙ্গে আছেন ভিনিসিয়াস জুনিয়র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনাবেনজামাভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT