চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেখা মিললো বিলুপ্তপ্রায় প্রাণী ‘বিন্টুরং’

মো. জাহিদুজ্জামানমো. জাহিদুজ্জামান
৫:১৮ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৭
পরিবেশ
A A

বাংলাদেশে প্রথমবারের মতো বিলুপ্তপ্রায় প্রাণী ‘বিন্টুরং’-এর দেখা মিলেছে। সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্তবর্তী এলাকায় প্রাণীটিকে পাওয়া গেছে। ‘বিন্টুরং’-টিকে শ্রীমঙ্গলে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

বন বিভাগের তথ্যমতে, দক্ষিণ এশিয়ায় এদের বসবাস হলেও এরইমধ্যে বিলুপ্ত হয়ে গেছে এই প্রজাতির ৭০ ভাগ। বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ এর সংরক্ষিত প্রাণীর তালিকায়ও রয়েছে বিন্টুরং।

সিলেট থেকে আমাদের প্রতিনিধি সাদিকুর রহমান সাকী জানান, সোমবার সকালে সুনামগঞ্জের তাহিরপুরের ব্রাহ্মণগ্রামে একটি গাছ থেকে পড়ে যায় বিন্টুরংটি। প্রাণীটিকে নিজেদের তত্ত্বাবধানে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয় সিলেট বনবিভাগ। পরে পাঠানো হয় শ্রীমঙ্গলে, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ কেন্দ্রের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে।

‘বিন্টুরং’ ফাইল ছবি

সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আর. এস. এম. মুনিরুল ইসলাম বলেন, দক্ষিণ এশিয়ায় বিশেষ করে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় দেখা মিলতো বিন্টুরং-এর। সামনের অংশ দেখতে ভালুক ও বাকী অংশ বিড়ালের মতো হওয়ায় একে বিয়ারক্যাট বা ভালুক-বিড়াল বলেও ডাকা হয়।

মুনিরুল বলেন, এর দেহের ও লেজের রঙ আলাদা। দেহের রঙ বাদামী আর লেজের রঙ একেবারে কালো। এটি বিপন্ন প্রাণীর তালিকায় রেড জোনে অবস্থান করছে, বলেন মুনিরুল। গেলো এক দশকে এর ৭০ ভাগই বিলুপ্ত হয়ে গেছে। বাংলাদেশে এর আগে দেখা যায়নি বিন্টুরং। তবে, মৌলভীবাজারের আদমপুর বনে ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে এর অস্তিত্ব পাওয়া যায়।

তিনি জানান, প্রাণীটিকে সাত দিন অবজারভেশনে রেখে আদমপুর বনে ছেড়ে দেওয়া হবে।

Reneta

ভূমিসন্তান বাংলাদেশ-এর সমন্বয়কারী পরিবেশকর্মী আশরাফুল কবির বলেছেন, বনাঞ্চল ধ্বংস করা আর খাদ্য সংকটের কারণে বিন্টুরং-এর মতো অনেক প্রজাতিই বিলুপ্ত হয়ে যাচ্ছে। এদের রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রাণীকুল টিকে না থাকলে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬

প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাবকে হারাল বাংলাদেশ

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যখন খুশি ওষুধের দাম বাড়ানো যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT