পরিবেশ

দেখা মিললো নতুন প্রজাপতির (ভিডিওসহ)

দেখা মিললো নতুন প্রজাপতির (ভিডিওসহ)

হোয়াইট ইয়েলো ব্র্যাস্টেড ফ্ল্যাট নামে নতুন এক প্রজাতির প্রজাপতির সন্ধান পাওয়া গেছে বাংলাদেশের সুন্দরবনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মনোয়ার হোসেন নতুন এ প্রজাপতি সনাক্ত করেছেন।

এ বিষয়ে অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, প্রজাপতিটির বৈজ্ঞানিক নাম জিরোসিস সিনিকা। এর ডানার দৈর্ঘ্য ৩৫ থেকে ৪৫ মিলিমিটার। গাঢ় বাদামী ও সাদা রঙের ডানাওয়ালা এ প্রজাপতি জঙ্গলে ঘন পাতার নিচে বাস করে। সুন্দরবন ছাড়া বাংলাদেশের অন্য কোথাও এখন পর্যন্ত এই প্রজাতি দেখা যায়নি।

বিষয়:প্রজাপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…