জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির চেন্নাইয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে(এমআইওটি)তে দ্বিতীয় অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি।
চেন্নাইয়ে জনপ্রিয় এ অভিনেত্রীর সঙ্গে রয়েছেন তার মেয়ে লামিয়া চৌধুরী ও ছেলে। মায়ের লড়াইয়ের সঙ্গে মেয়ে ও ছেলে সবসময় তার পাশে ছিলেন।
ধীরে ধীরে সুস্থ হওয়া দিতি তার মেয়ে লামিয়া সর্ম্পকে একটি উক্তি করেছেন। আর সেই উক্তি লামিয়া তার ফেসবুক স্ট্যাটাসে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। মা আজকে অামাকে বলেছে , তুমি দেখতে সুন্দর, কিন্তু অনেক বেশি কথা বলো।
গত ৩ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয় তার পরিবার। আর সেখানেই দ্বিতীয়বার অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং কথা বলতে পারছেন।






