চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দূরে ঠেলে দেয়া সহজ; কাছে টেনে নেয়া কঠিন

মাসকাওয়াথ আহসান মাসকাওয়াথ আহসান
৮:১১ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৬
মতামত
A A

ফেসবুক এসে ভালোই হলো; রূপকথার স্বচ্ছতোয়া পানিতে সন্তরণ শেষে থকথকে কাদায় নামাও হলো। ফেসবুকে এসেই প্রথম জানতে পারলাম আমি মুসলমান আর আমার বন্ধু তাপস হিন্দু। আরো জানা হলো আমি আর আমার বন্ধু সুপ্রিয় র্র‌লডক্লিফের নিষ্ঠুর কালোরেখার দু’পাশের প্রতিপক্ষ। অবশ্য তাতে আমার, তাপসের বা সুপ্রিয়র কিছু এসে যায় না। কিন্তু এই যে একটা সামান্য ক্রিকেট ম্যাচ নিয়ে ক্যাচাল; একটা মিউজিক্যাল কনসার্ট নিয়ে বুকের অলিন্দ-নিলয়গুলো ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা; একটা মানসিক দাঙ্গার পরিপার্শ্ব; তাতে খুবই বিবমিষা জাগে।

রাষ্ট্র ভারত ও রাষ্ট্র বাংলাদেশের সিদ্ধান্ত আর মানুষ ভারত ও মানুষ বাংলাদেশের সম্পর্ক কেন আলাদাভাবে মূল্যায়িত হবে না! খুব সাধারণ জিজ্ঞাসা এটি। বা বাংলাদেশ ও ভারতের কিছু সংখ্যক দাঙ্গাবাজ লেঠেল কেন উভয় দেশের মানব সমাজের প্রতিনিধিত্বশীল হবে! বাংলাদেশের মানুষ ভারতীয় শিল্পীর গান শুনে মুগ্ধ হয়; ভারতের মানুষ বাংলাদেশের শিল্পীর গান শুনে মুগ্ধ হয়। বাংলাদেশের পাঠক ভারতের লেখকের লেখা পড়ে শিহরিত হয়।

ভারতের পাঠকও একই রকম শিহরিত হয় বাংলাদেশের লেখকের লেখা পড়ে। এই যে সংগীত-শিল্প-সাহিত্য; এর ভূগোলে কোন কাঁটাতারের বেড়া থাকে না। আর মানুষের মন কিংবা ভালোবাসার ভূগোল তো জন লেননের গাওয়া “ইমাজিন দেয়ার ইজ নো হেভেন;” কারণ মনের স্বর্গ তো ধরিত্রীতেই। সুতরাং কেন ক’দিন পরে পরেই এমন ভার্চুয়াল নোয়াখালীর দাঙ্গা বনাম কলকাতার দাঙ্গা। এগুলো করে কতদূর যাওয়া যায় সেতো আমরা ১৯৪৭ সাল থেকে আজ অবধি দেখছি। ভারত সরকারের কোন বৈদেশিক নীতি অপছন্দ হলে বাংলাদেশের নাগরিকের উচিত তা নিজের সরকারের সামনে তুলে ধরা।

ভারতের নাগরিকদের ক্ষেত্রেও ব্যাপারটা একই। রাষ্ট্রিক নীতিনির্ধারণী পর্যায়ের ভ্রান্তির জন্য রাম-রহিম কেন ফেসবুকে একজন আরেকজনের মাথা ফাটিয়ে দিতে উদ্যত হবে। এতো হিংস্রতার ক্ষুধা কেন! আর কত পরস্পরের মৃতদেহ খাওয়ার বিকৃত বাসনা লালন।

কোন একটি ছোট সমস্যা তৈরী হলে কিছু পচা মুসলমান আর কিছু পচা হিন্দু থকথকে কাদায় নেমে উস্কানির কাদা ছুড়তে থাকে। আরিচা ঘাট কিংবা শেয়ালদহ রেলস্টেশনের চুলকানির মলম বিক্রেতার মতো জমিয়ে রগড় করতে নেমে যাওয়া কুবুদ্ধির খই ভূমিবাস্তবতায় দেখার সুযোগ হয়নি।

ফেসবুকের আয়নায় এই কাদা থকথকে ঘৃণা সমাজকে দেখে বিস্মিত হই; মানুষের ভেতরটা এতোটা কুতসিত হয় কীভাবে!

Reneta

বাংলাদেশ-ভারতের সামষ্টিক সমাজ কিন্তু মোটেই এমন নয়। তবে তাদের সরলতাবশতঃ গুজব ও হেইটস্পিচ শুনে চকিতে তেতে ওঠার একটা বোকামী রয়েছে। এই বোকামীটির যথাযথ ব্যবহার করেছিলো বৃটিশ শাসকেরা। তারা এরকম ছোট ছোট ঘটনায় কিছু পালতো নেটিভ হিন্দু-মুসলমান সারমেয় মাঠে নামিয়ে দিতো একই বৃন্তে দুটি ফুল হিন্দু-মুসলমান সমাজের যৌথ স্বপ্নগুলোকে পুড়িয়ে দিতে। এভাবে কত স্বপ্ন পুড়েছে তার ইয়ত্তা নেই।

আজ এতো বছর পর; এতো ঠেকে, এতো দেখে, এতো শিখেও কী আমরা সেই ঘৃণা ব্যবসায়ীদের প্রেতায়িত সারমেয়দের কামড় খেয়ে জলাতংক বাধাবো। মানুষকে দূরে ঠেলে দেয়া সহজ; কাছে টেনে নেয়া কঠিন। আজকাল সেটা আরো কঠিনতর হয়ে উঠছে। খুব সম্ভব এখন এইসব কাদা থকথকে ঘৃণার মলম বিক্রেতাদের যাবতীয় উস্কানি উপেক্ষা করে “মানুষ”কে কাছে টেনে নেবার সময় এসেছে। আমরা কী আকাশের ঠিকানায় অবিভাজিত বাংলাভাষী সমাজে সে চেষ্টাটা আরেকবার করে দেখতে পারি না! ব্যর্থ হলেও দুঃখ থাকবে না; অন্ততঃ এতোটুকু সান্ত্বনা থাকবে; আমরা চেষ্টা করেছিলাম “আমরা” হতে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ভারত সম্পর্কমাসকাওয়াথ আহসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

দেশে স্বর্ণ ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা

জুলাই ২৪, ২০২৬

ইনফান্তিনোকে ‘ভুল’ স্বীকার করতে বলছে নরওয়ে, অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে হালান্ডের দেশ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থায় চুক্তিভিত্তিক নতুন নিয়োগ

জুলাই ২৪, ২০২৬
ছবি; সংগৃহীত।

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT