চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুয়ো নয়, স্মিথকে ভালোবাসা দেবে পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৮ পূর্বাহ্ণ ১২, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ওভালে নিজ দেশের উগ্র সমর্থকদের হাত থেকে স্টিভেন স্মিথকে বাঁচাতে রীতিমত নাক গলাতে হয়েছিল বিরাট কোহলিকে। মুখে আঙুল তুলে, হাতে করতালিতে বুঝিয়ে সমর্থকদের জানিয়ে দিয়েছিলেন ভারত অধিনায়ক, কোনো বাজে কথা নয়। স্মিথের জন্য চাই ভালোবাসা! এবার পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদও বলছেন, সেই পথে হাঁটতে চায় তার দেশ ও সমর্থকেরাও!

বিশ্বকাপে বুধবার টন্টনে মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া। মাঠে বসে দেশকে সমর্থন দিতে আসবেন প্রবাসী হাজার হাজার পাকিস্তানি। সেই ম্যাচে তারা যেন সমর্থন বাদ দিয়ে স্মিথের চর্চায় ব্যস্ত না হয়ে পড়েন, সেজন্য সতর্ক করে দিয়েছেন সরফরাজ।

রোববার ওভালে ফিল্ডিং করার সময় বল টেম্পারিংয়ের জন্য এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা অজি ব্যাটসম্যান স্মিথকে দুয়ো দেন ভারতীয় সমর্থকেরা। ‘প্রতারক’ বলেও কেউ কেউ গালি দিয়েছেন স্মিথকে। অথচ এই স্মিথই যখন আইপিএল খেলে এসেছেন তখন কিন্তু কোনো কথা ওঠেনি অজি তারকাকে নিয়ে!

সেইদিকে ইঙ্গিত করেই ভারতীয়দের পরোক্ষ খোঁচা দিয়ে সরফরাজ বলেছেন, ‘আমার মনে হয় না পাকিস্তানি জনগণ এমনটা করবে। পাকিস্তানিরা ক্রিকেট ভালোবাসে। ক্রিকেটারদের সমর্থন দিতে ভালোবাসে।’

বিশ্বকাপে আসার আগে দুবাইয়ে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজে ৫-০তে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। সেই স্মৃতি মাথাতে আসলেও স্মিথকে পাকিস্তানিরা কোন প্রকার দুয়ো দেবে না বলেই আশ্বস্ত করছেন সরফরাজ, ‘অতীতে যা হওয়ার হয়ে গেছে। আমরা এসব নিয়ে ভাবছি না। কেবল কালকের ম্যাচটাই আমাদের ভাবনা। আমরা বেশ উজ্জীবিত এবং সর্বোচ্চটাই দেয়ার চেষ্টা করবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯সরফরাজ আহমেদস্টিভেন স্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

নিঃশব্দে বিদায়, ৩৮ দিন পর জানা গেল গায়িকার মৃত্যুর খবর!

জুলাই ৭, ২০২৬

চীনে বিরল প্রজাতির অর্কিডের সন্ধান

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বৃষ্টির পানিতে এক হাজার যাত্রী নিয়ে আটকে আছে কক্সবাজারগামী ট্রেন

জুলাই ৭, ২০২৬

চট্টগ্রাম, রংপুরসহ চার বিভাগে বন্যার শঙ্কা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT