চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুশ্চিন্তা বাড়াল যুবাদের ব্যাটিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৬ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সিনিয়র দল শুক্রবার পাকিস্তানের কাছে হেরেছে টি-টুয়েন্টিতে ধীর ব্যাটিংয়ের খেসারত দিয়ে। একইদিনে পাকিস্তানের যুবাদের বিপক্ষে টাইগার যুব দল চরম বাজে ব্যাটিং প্রদর্শনী দেখাল বিশ্বকাপে। ম্যাচটা অবশ্য পরিত্যক্ত হয়েছে, আর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার পর্বে গেছে বাংলাদেশ।

নকআউট পর্বে যাওয়া আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। টানা দুম্যাচে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডকে উড়িয়ে। পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি ছিল দুদলের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মঞ্চ। বৃষ্টি বিভ্রাটের পর টাইগার যুবারা সেরা হয়েছে। রানরেটে এগিয়ে থেকে।

গ্রুপ ‘সি’তে তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৫, পাকিস্তানেরও একই। দুদলেরই জয় দুটি করে। আর শুক্রবারের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি। শেষে রানরেটে অনেকটা এগিয়ে থেকে গ্রুপে শীর্ষে বাংলাদেশ। আকবর আলীর দলের রানরেট যেখানে ৫.০০৮, পাকিস্তানের সেখানে ২.৭০৬!

গ্রুপ ‘সি’র সেরা বাংলাদেশ কোয়ার্টার পর্বে খেলবে গ্রুপ ‘ডি’তে শনিবার হতে যাওয়া স্বাগতিক সাউথ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত ম্যাচে জয়ীর বিপক্ষে। আর পাকিস্তান শেষ আটে খেলবে গ্রুপ ‘ডি’র সেরা আফগানিস্তানের বিপক্ষে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পচেফস্ট্রুমে এদিন যে ব্যাটিং করেছে, সেটি দুশ্চিতা বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ। যেখানে নিজেদের ইতিহাসের সেরা যুব দল গড়ে বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে সাউথ আফ্রিকা গেছে আগামীর জাতীয় দল সদস্যরা, সেখানে আকবর-তৌহিদদের এমন বিপর্যস্ত ব্যাটিং বড় দুর্ভাবনারই!

ম্যাচে মাঝেমধ্যেই হানা দিচ্ছিল বৃষ্টি। টসে দেরি। খেলায় দেরি। ৩৯ ওভারে নেমে আসা ম্যাচে পরে আরও দুই ওভার খেয়ে ফেলে বেখেয়াল প্রকৃতি! বাংলাদেশ ২৫ ওভারে ৯ উইকেটে ১০৯ রানে থাকার সময় আবারও যখন বৃষ্টি নামে, আসে দীর্ঘ বিরতি, বল পরে আর মাঠেই গড়ায়নি।

Reneta

তার আগেই টাইগার যুবাদের ব্যাটিং দুর্দশার জারিজুরি-কঙ্কাল বেরিয়ে পড়েছে। আউট হওয়া ৯ ব্যাটসম্যানের মধ্যে ৬ জনই দুঅঙ্ক ছুঁতে পারেননি। দুই আউট হওয়া ও এক নটআউট দুঅঙ্কে গেছেন কেবল।

ওপেনার পারভেজ হোসেন ইমন ৫, মাহমুদুল হাসান জয় শূন্য, তৌহিদ হৃদয় ৪, অধিনায়ক আকবর আলী ৫, শামিম হোসেন ২, তানজিম হাসান সাকিব শূন্য ও রাকিবুল হাসান শূন্য রানে সাজঘরে হাঁটা দেন।

আরেক ওপেনার তানজিদ হাসান ৩ চার ও এক ছক্কায় ৩৫ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন। অভিষেক দাস ২৬ বলে ২০, শাহাদাত হোসেন ৪১ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। তাতে কোনোমতে একশ পার হয় সংগ্রহ।

যুবাদের লাইনআপে হানা দিয়েছেন দুই পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির খান ও আব্বাস আফ্রিদি। আমির ৩০ রানে ৪ উইকেট ও আফ্রিদি ৩ উইকেট নেন ২০ রানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকবরবাংলাদেশ-পাকিস্তানযুবা বিশ্বকাপ-২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে সচিবালয়ের পথে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

নিউইয়র্কে ইউরোপীয় নেতাদের সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

জুলাই ১৫, ২০২৬

‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’-২০২৬

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT