চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুর্ভাগা’ ইমরুলের জন্য মুশফিকের আফসোস

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:২০ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা উল্লাসে ভরা, মাঠে আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ার ৯ বছরের। এসময়ে ২৮ টেস্টে খেলা ইমরুল কায়েস ওপেনার হিসেবে নেমেছেন ২৫ টেস্টে। ২০১৪ থেকে ২০১৭, এই তিন বছরে তিন টেস্টে তিন নম্বরে ব্যাট করেছেন। নতুন জায়গাটা অস্বস্তির মনে করলেও টিম ম্যানেজমেন্টের চাওয়াই বড় করে দেখছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সংগ্রাম করছেন তিনে মানিয়ে নেওয়ার। অস্ট্রেলিয়ার বিপক্ষে রোববারের টেস্টেও তাকে সম্ভবত তিনেই দেখা যাবে। ইমরুলের পজিশন ঠিক না থাকায় আফসোস হয় অধিনায়ক মুশফিকুর রহিমেরও।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বিষয়টা উঠতেই মুশফিক বললেন, ‘ওর (ইমরুল) জন্য খারাপ লাগে। নয় বছর খেলার পর এখনও খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করে যাচ্ছে। আমি বলবো ও একটু দুর্ভাগা। অনেক সময় টিম কম্বিনেশন বা পরিস্থিতির কারণে পছন্দ না হলেও পরিবর্তন আনতে হয়। তবে সে অসাধারণ প্লেয়ার। আশা করি এই সিরিজেও দারুণ কিছু করবে। গত ইংল্যান্ড সিরিজেও সে খুব ভালো ব্যাটিং করেছে।’

শততম টেস্টে মুমিনুল হককে সরিয়ে তিনে জায়গা করে দেয়া হয় ইমরুলকে। তামিম ইকবালের সঙ্গে সৌম্য সরকার টেস্ট ওপেনার হিসেবে কোচ চণ্ডিকা হাথুরুসিংহের অটোমেটিক চয়েস হয়ে যাওয়ায় তিন নম্বরে মুমিনুলের সঙ্গে এখন ইমরুলের প্রতিযোগিতা।

Banglabid

লম্বা সময় ধরে তিন নম্বরে প্রতিষ্ঠিত মুমিনুলকে নিয়ে আশার কথা শোনাতে পারেননি মুশফিক, ‘তিন নম্বরে আমাদের যে (মুমিনুল) সে সুযোগ পেলেও দারুণ কিছু করবে। কারণ গত কয়েক বছর ধরে সে ভালো খেলে এসেছে।’

অধিনায়কের কণ্ঠে ম্যাচের আগের দিন ‘সুযোগ পেলে’ কথাটায় মেলে অনেক প্রশ্নের উত্তর। প্রথম টেস্টে মুমিনুল হয়ত উপেক্ষিতই থাকছেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আব্দুল জব্বার

পরবর্তী

বাংলাদেশে সাঈদী, ভারতে গুরমিত সিং

পরবর্তী
বাংলাদেশে সাঈদী, ভারতে গুরমিত সিং

বাংলাদেশে সাঈদী, ভারতে গুরমিত সিং

রেল ক্রসিং বার না থাকা গাজীপুরে ট্রেন দুর্ঘটনার মূল কারণ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT