চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্বৃত্ত হামলায় ‘প্রায় বিচ্ছিন্ন’ কব্জি নিয়ে ঢাকা মেডিকেলে গৃহবধূ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ০৪, অক্টোবর ২০২০
- সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A

মহিউদ্দিন মুরাদ: লক্ষ্মীপুরে দুর্বৃত্ত হামলায় গুরুতর আহত মা মরিয়ম বেগম ও তার সাত বছরের শিশু সন্তান রাজিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তরা মরিয়মের দুই হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন করে দিয়েছে।

শনিবার রাতে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর দেওয়ান বাড়ীতে এই হামলার ঘটনা ঘটে। চল্লিশ বছরের মরিয়মের স্বামীর নাম নবী উল্যাহ। তিনি প্রবাসী।

দুর্বৃত্তরা মরিয়মের দুই হাতের কব্জি কেটে নেওয়ার চেষ্টা করে পাশাপাশি তার শিশু সন্তানকেও কুপিয়ে জখম করে।

ঘটনার পর রাতেই স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আহত মা মরিয়ম বেগম ও মেয়ে রাজিয়াকে সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

চিকিৎসকরা জানিয়েছেন, মরিয়মের অবস্থা আশংকাজনক। তার শরীর থেকে প্রচুর রক্ষক্ষরণ হয়েছে।

স্থানীয়রা জানান, দরজা ভেঙ্গে মরিয়মের ঘরে হানা দেয় একদল দুর্বৃত্ত। তারা দা, ছেনী দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে মরিয়ম ও তার সন্তানকে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

Reneta

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সুপার ড. কামরুজ্জামানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদের জন্য জাহেদ ও সোহেলসহ দুই জনকে থানায় নেওয়া হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে জাহিদ ওই নারী ও তার শিশু সন্তানকে কুপিয়ে জখম করেছে।’

অতিরিক্ত পুলিশ মো. মিমছানুর রহমান বলেন, ‘আহতদের সাথে কথা বলতে পারলে, ঘটনার পেছনের কারণ পরিস্কার হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাপ্রবাসীলক্ষ্মীপুরস্ত্রীহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT