চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত পোলিশ মেয়র মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪২ পূর্বাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A
পোল্যান্ড-আহত পোল্যান্ডের মেয়র-মারা গেছেন

দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত পোল্যান্ডের গুডাংস্ক শহরের মেয়র পাওয়েল আদামোউইজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পোল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী লুকাজ জুমাওস্কি মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। আদামোউইজের শেষ মুহূর্তের জীবনযুদ্ধের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমরা জিততে পারলাম না।’

গুডাংস্কে আয়োজিত দেশের সবচেয়ে বড় চ্যারিটি ইভেন্টে রোববার মধ্যরাতের একটু আগে বক্তব্য রাখার সময় মঞ্চের ওপরই তার ওপর হামলা চালানো হয়। ‘গ্রেট অর্কেস্ট্রা অব ক্রিসমাস চ্যারিটি’ নামের ওই বার্ষিক আয়োজনটিতে স্বেচ্ছাসেবকরা দেশের বিভিন্ন হাসপাতালের জন্য চিকিৎসা সরঞ্জাম কেনার উদ্দেশ্যে অর্থ উত্তোলন করে থাকে।

পোল্যান্ড-আহত পোল্যান্ডের মেয়র-মারা গেছেন
পাওয়েল আদামোয়িজের মৃত্যুর খবরে দেশজুড়ে শোক ছড়িয়ে পড়েছে

হামলার পরপরই ৫৩ বছর বয়সী এ মেয়রকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে জীবন রক্ষার্থে টানা পাঁচ ঘণ্টার সার্জারি করা হলেও আশঙ্কাজনক অবস্থায় ছিলেন তিনি।

ছুরির আঘাতে মেয়র আদামোয়িজ পেটে গুরুতর জখম হয়েছিল বলে সোমবার ভোরে জানান কর্তব্যরত চিকিৎসক গুডাংস্কের ইউনিভার্সিটি ক্লিনিক্যাল সেন্টারের স্বাস্থ্য বিষয়ক পরিচালক ডা. টমাজ স্টেফানিয়াক। পাঁচ ঘণ্টাব্যাপী অপারেশনে মেয়রকে ৪১ ইউনিট রক্ত দিতে হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।

হামলার মাত্র কয়েক মুহূর্ত আগেই মঞ্চ থেকে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন মেয়র।

 

View this post on Instagram

 

Światełko do nieba tuż tuż. #swiatelkodonieba #wośp2019 #wośp #adamowicz #owsiak #jurekowsiak❤❤#gdanskdlaorkiestry

A post shared by Paweł Adamowicz (@adamowiczpawel) on Jan 13, 2019 at 10:55am PST

Reneta

পাওয়েল আদামোয়িজের মৃত্যুর খবরে সোমবার সন্ধ্যায় পোল্যান্ডের বিভিন্ন শহরে হাজারো মানুষ পথে পথে শোক মিছিলে অংশ নেন।

হামলার ঘটনার নিন্দা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রজেজ দুদা একে ‘অকল্পনীয় পাপকর্ম’ বলে মন্তব্য করেছেন। আদামোয়িজের শেষকৃত্যের দিনটিতে জাতীয় শোক পালন করা হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবারই ২৭ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হামলার পরপরই তাকে আটক করে পুলিশ। তার অপরাধের পূর্ব রেকর্ড আছে বলে পুলিশ সূত্রে জানিয়েছে বিবিসি।

পুলিশের ধারণা, মিডিয়া পাস ব্যবহার করে সে মঞ্চে উঠেছিল।

হামলা চালানোর আগে সে চিৎকার করে বলছিল, গত সরকারের আমলে তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। সেই ক্ষমতাসীন দলই আবারও আদামোয়িজকে দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচনে সমর্থন দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোল্যান্ডপোল্যান্ড-মেয়র ছুরিকাহতসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT