চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির দায়ে সু চি’র পাঁচ বছরের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সামরিক শাসিত মিয়ানমারের একটি আদালত দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে।

আজ বুধবার রাজধানী নাইপিদো’র একটি আদালত এই রায় ঘোষণা করেছে।

সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, সু চি’র বিরুদ্ধে ১১টি দুর্নীতির মামলার মধ্যে প্রথমটিতে দোষী সাব্যস্ত করার পরে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়।

নোবেল বিজয়ী এই নেত্রীকে ২০২১ সালের শুরুর দিকে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে উৎখাত করা হয়। এর আগে পাঁচ বছর ধরে মিয়ানমারের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। ক্ষমতা থেকে অপসারণের পর তার বিরুদ্ধে কমপক্ষে ১৮টি অপরাধের অভিযোগ আনা হয়, যাতে দোষী প্রমাণিত হলে প্রায় ১৯০ বছরের সম্মিলিত সর্বোচ্চ কারাদণ্ড হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক আদালতের এক সূত্র জানিয়েছে, এই বিচার কার্য অনুষ্ঠিত হয়েছে গোপণীয়তার সাথে, তাই এর তথ্য যথেষ্ট সীমাবদ্ধ।

মামলাটি অভিযোগে বলা হয়, ৭৬ বছর বয়সী সু চি ইয়াঙ্গুনের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফিও মিন থেইনের কাছ থেকে ১১ দশমিক ৪ কেজি (৪০২ আউন্স) স্বর্ণ এবং মোট ৬লাখ মার্কিন ডলার নগদ অর্থ গ্রহণ করেছিলেন।

Reneta

তবে সু চি এসব অভিযোগকে অযৌক্তিক বলে আখ্যা দিয়ে তা বরাবরই অস্বীকার করে গেছেন। তবে সুচি কে এখনই কারাগারে পাঠানো হবে কি না, তা নিশ্চিত জানা যায়নি। তাকে একটি অজ্ঞাত স্থানে রাখা হয়েছে।

দেশটির জান্তা নেতা মিন অং হ্লাইং জানান, তিনি অন্যান্য মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরেও এখানেই থাকতে পারেন। আন্তর্জাতিক সম্প্রদায় এই বিচারকে প্রহসনমূলক বলে তা প্রত্যাখ্যান করেছে এবং সু চি’র অবিলম্বে মুক্তি দাবি করেছে।

তবে দেশটির বর্তমান শাসক সামরিক বাহিনী বলেছে, সু চি অপরাধ করেছে বলেই স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে তার বিচার করা হচ্ছে।

গত বছরের ১ ফেব্রুয়ারী সামরিক অভ্যুত্থানের পর সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে সু চি কে নির্বাচনী এবং রাষ্ট্রীয় গোপণীয় আইন লঙ্ঘন থেকে উসকানি এবং দুর্নীতি পর্যন্ত একাধিক অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এ বিষয়ে তার সমর্থকরা বলছেন সু চি যাতে আর রাজনীতিতে ফিরে আসতে না পারে তার সকল দরজা বন্ধ করে দিতেই জান্তা সরকারের এই পদক্ষেপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অং সান সু চিমায়ানমার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে হত্যা

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে স্ত্রীকে হত্যার অভিযোগে ভারতীয় প্রযুক্তিবিদ গ্রেপ্তার

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালীন ছুটিতে ৫ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জুলাই ৯, ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬
লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT