বাংলাদেশ

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হবেন আ জ ম নাছির

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হবেন আ জ ম নাছির

চট্টগ্রাম সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দীন করপোরেশনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন।  

সেই সঙ্গে নির্দেশ দিয়েছেন অবৈধ বিলবোর্ড উচ্ছেদের। সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তা কর্মচারীসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক  করেন সিটি মেযর।

মেয়র হিসেবে শপথ নেওয়ার পর  আ জ ম নাছির উদ্দীন করপোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আলাদা আলাদা মত বিনিময় করছেন।

রাজস্ব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মেমন কো-অপারেটিভ হাউজিং সোসাইটি থেকে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কেনা সাড়ে সাত কোটি টাকার সম্পত্তির জন্য  প্রধান রাজস্ব কর্মকর্তার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে  বিষয়টি দ্রুত  তদন্তের নির্দেশ দিয়েছেন।

একই সঙ্গে সকল   দুর্নীতি ও অনিয়মের ব্যাপারে কোনো ছাড় দেয়া হবেনা বলে হুঁশিয়ার করেন সিটি মেয়র। এ সময় তিনি বলেন, কেউ দুর্নীতি করে পার পাবেনা। আমি যদি নিজে দুর্নীতি করি তাহলে আমাকে কেনো আপনারা সুযোগ দেবেন। আপনাদের দ্বায়িত্ব আছে না।  

চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের চিত্র দেখে মেয়র অসন্তোষ প্রকাশ করে আগামী একমাসের  মধ্যে সর্বোচ্চ  রাজস্ব আদায় এবং  চট্টগ্রাম মহানগরের  সব অবৈধ বিলবোর্ড ও সাইনবোর্ড উচ্ছেদের নির্দেশ দেন তিনি।

বিষয়:আ জ ম নাছির চট্টগ্রাম সিটি করপোরেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…