চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে তালা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৭
শিক্ষা
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আবুল কাশেম হ্নদয়: দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও নিপীড়নের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভিসি প্রফেসর ড. মোঃ আলী আশরাফকে আবারও অবাঞ্ছিত ঘোষণা করে তার কার্যালয়ে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। যদিও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন ভিসি।

সোমবার শিক্ষক সমিতি এবং ‘অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কুবি’ নামক একটি শিক্ষক জোট ভিসিকে তার কার্যালয় ও বাসভবনে প্রবেশে বাধা প্রদানসহ চূড়ান্তভাবে প্রতিহত করার ঘোষণা দিয়ে তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।

গত দুদিন ধরে নিজ কার্যালয়ে আসেননি  ভিসি প্রফেসর ড. মো: আলী আশরাফ।

অভিযোগের বিষয়ে উপাচার্য প্রফেসর ড. আশরাফ বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কোন ভিত্তি নেই। তাদের কাছে যদি সুস্পষ্ট প্রমাণাদি থাকে তাহলে তারা এটা উপস্থাপন করুক।”

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন থেকে তাকে অবাঞ্চিত ঘোষণা করেন শিক্ষক নেতারা। এর আগে ‘আত্মসাৎ করা অর্থ’ বিশ্ববিদ্যালয় তহবিলে ফিরিয়ে দেয়ার জন্য রোববার রাতে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেওয়া হয় ভিসিকে ।

মানববন্ধনে  শিক্ষক নেতারা বলেন, ‘৮ম জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী সকল ধরণের ডেপুটেশন ভাতা বাতিল করা হলেও উপাচার্য প্রতি মাসে নিয়মিত ১৫ হাজার ২৯৮ টাকা করে নেন। অবৈধ ভাবে উত্তোলিত এ সব টাকা উপাচার্যকে ২৪ ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে।’

শিক্ষক সমিতির সভাপতি ড. মো: আবু তাহের ও  সাধারণ সম্পাদক মেহেদী হাসান স্বাক্ষারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপাচার্যের নানা অনিয়ম , বিভিন্ন সময়ে ভিসিপন্থী শিক্ষকদের হাতে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ লাঞ্ছিত হওয়ার ঘটনার বিচারসহ বেশ কিছু দাবি জানানো হয়।

 

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসানের উপস্থাপনায় সোমবারের মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ড. মো: আবু তাহের, সহ সভাপতি মো: শামিমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী রানা, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, দুর্নীতির বিরুদ্ধে গঠিত নতুন জোটের মুখপাত্র ও বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি এন. এম. রবিউল আউয়াল চৌধুরীসহ শিক্ষক নেতৃবৃন্দ ও পরিবহন কর্মচারী ইউনিয়নের আহবায়ক নজরুল ইসলাম প্রমুখ।

ট্যাগ: কুমিল্লা বিশ্ববিদ্যলয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাদাম তুসো জাদুঘরে বরুণের মোমের ভাস্কর্য

পরবর্তী

কোহলির চোখে আমিরই ‘সেরা’

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলির চোখে আমিরই ‘সেরা’

চীনা দম্পতি স্কুটারে বিয়ে করে আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুটারে বিয়ে করে আলোচনায় চীনা দম্পতি

সর্বশেষ

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT