চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্দান্ত মাহমুদউল্লাহই ‘ম্যাচ সেরা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ পূর্বাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

প্রতিপক্ষের রানটা ধরাছোঁয়ার মধ্যে রাখতে বড় ভূমিকা রেখেছেন তিনিই। তাতে আশঙ্কা ছিল গত ম্যাচের মত দলের জয়টা হয়তো ড্রেসিংরুমে বসেই দেখতে হতে পারে! তার আগে যে পিটারসেন-রুশো, শেহজাদ-সরফরাজদের মত ফর্মে থাকা ব্যাটসম্যানদের লম্বা সারি! মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য শেষ পর্যন্ত ব্যাটিংয়ে নামার সুযোগ পেয়েছেন। সামান্য সময়ের জন্যই। তাতে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। সঙ্গে বল হাতে ঝড় তোলার দিনে ম্যাচ সেরার পুরস্কারটাও ঝুলিতে পুরেছেন।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে করাচি কিংসের বিপক্ষে নেমেছিল মাহমুদউল্লাহর কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। করাচিকে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রানের বেশি এগোতে দেননি দুর্দান্ত বল করা মাহমুদউল্লাহরা। ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশি তারকা।

শুরুতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত গতিতেই এগোচ্ছিল করাচি। কুমার সাঙ্গাকারা ও বাবর আজম ৭.৫ ওভারে ৬৩ রান তুলে ফেলেন। মাহমুদউল্লাহ আক্রমণে এসে সাঙ্গাকারাকে (২৮) থামিয়ে ব্রেক-থ্রু দেন। লঙ্কান তারকাকে সরফরাজের স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন।

Banglabid

এরপর আরেক উদ্বোধনী বাবরকে (৩৬) হাসান খানের ক্যাচ বানিয়ে ফেরান টাইগার অলরাউন্ডার। পরের ওভারেই একই ফিল্ডারের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন শোয়েব মালিককে (৯)।

কিন্তু মাহমুদউল্লাহর শক্তির আসল জায়গাটা তো ব্যাটিং। সেটার সুযোগই যে ঠিকমত পাচ্ছিলেন না। প্রথম ম্যাচে ব্যাটিংয়ে তাকে আউট করতে পারেননি প্রতিপক্ষ বোলাররা। ২৯ রানের ছোট্ট একটি ইনিংস খেলছিলেন। অবশ্য ম্যাচ জেতাতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়েই নামার সুযোগ পাননি। পিটারসেন ঝড়ের দিনে দর্শক বনে দলের জয় দেখতে হয়েছে।

বৃহস্পতিবার রাতে আহমেদ শেহজাদ (৫৪) ও আসাদ শফিক (৫১) উদ্বোধনীতে ১০৫ রান যোগ করে মাহমুদউল্লাহকে আরেকবার দর্শক বানানোর কাজ করতে যাচ্ছিলেন। পরে ঝটপট কয়েকটি উইকেট পড়ে যাওয়ায় নামার সুযোগ পেয়েছেন। মাহমুদউল্লাহ তাতে ১ চারে ৪ বলে ৮ রানে অপরাজিত ছিলেন দলের জয় নিয়ে ফেরার সময়। এক ওভার হাতে রেখেই ৬ উইকেটের জয় পেয়েছে কোয়েটা।

Reneta

ব্যাটে-বলে দুর্দান্ত প্রদর্শনীর দিনে শীর্ষে উঠে এসেছে মাহমুদউল্লাহর দল। ৬ ম্যাচে ৪ জয়ে ৯ পয়েন্ট নিয়ে পিএসএল টেবিলে সবার ওপরে কোয়েটা। সাকিব-তামিমের দল পেশোয়ার সেখানে সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের চারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহমুদউল্লাহ রিয়াদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বল হাতে মাহমুদউল্লাহর ‘ঝড়’

পরবর্তী

বলয়গ্রাস সূর্য গ্রহণ রোববার

পরবর্তী

বলয়গ্রাস সূর্য গ্রহণ রোববার

লেস্টার রূপকথার কারিগর রানিয়েরি বরখাস্ত

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT